চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যসেবা সহজ করতে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স ও গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনের চুক্তি 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, স্বাস্থ্য
A A
গার্ডিয়ান লাইফ ও গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে স্বাস্থ্যসেবাকে সাশ্রয়ী এবং সহজলভ্য করে তোলা সম্ভব হবে।

গার্ডিয়ান লাইফের বীমা সেবা ও গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ারের চিকিৎসা সেবার দক্ষতাকে একত্রিত করে দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে সমন্বিত বীমা সেবা প্রদানের লক্ষ্যে নিয়ে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম(এফসিএ), ডিজিটাল চ্যানেল ও এডিসির প্রধান ফসিহউল মোস্তফা, ডিজিটাল চ্যানেল ও এডিসির সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. তানিম বুলবুল, ডিজিটাল চ্যানেল ও এডিসির সহকারী ম্যানেজার আল আমিন এবং ডিজিটাল চ্যানেল ও এডিসির সহকারী ভাইস প্রেসিডেন্ট আসিফ উল ইসলাম।

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী, প্রধান প্রযুক্তি কর্মকর্তা এম. সোলাইমুন রাসেল, প্রধান বিপণন কর্মকর্তা ব্যারিস্টার আহমেদ রাকিব মালিক, আইন ও সম্মতি প্রধান তৌফিক আহমেদসহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাগণ।

গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা, শেখ রকিবুল করিম (এফসিএ) বলেন, আমাদের এই উদ্যোগের উদ্দেশ্যই হলো দেশের স্বাস্থ্যসেবাকে সাশ্রয়ী ও সুরক্ষিত করা। আমরা দেশের সকল মানুষকে সুরক্ষার ছায়াতলে নিয়ে আসতে বদ্ধ পরিকর।

গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান বলেন, আমাদের লক্ষ্য দেশের প্রতিটি এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। গার্ডিয়ান লাইফের সাথে আমাদের এই যৌথ উদ্যোগ, স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করে সারাদেশব্যাপী বীমা সেবাকে শক্তিশালী করে তুলবো।

Reneta

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ারের এই যৌথ প্রয়াস দেশের মানুষের জনগণের স্বাস্থ্যসেবাকে উন্নত এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সগ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনচুক্তিস্বাস্থ্যসেবা
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT