জনপদ

পুকুরে মিললো গ্রেনেড, এলাকায় আতঙ্ক

পুকুরের পানিতে একটি গ্রেনেড দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুকুরের পানিতে একটি গ্রেনেড পড়ে থাকতে দেখা যাচ্ছে, এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলের মির্জাপুরে একটি পুকুর থেকে পুরনো জং পড়া একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গ্রেনেড উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রেনেডটি দেখতে স্থানীয়রা ভিড় জমায়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৪ জুন) রাত ১০টার দিকে পৌর এলাকার পাহাড়পুর গ্রামের দেলোয়ার হোসেনের পুকুর থেকে এই গ্রেনেড উদ্ধার করে পুলিশ।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, কে বা কারা দেলোয়ার হোসেনের পুকুরপাড়ে গ্রেনেড দেখতে পেয়ে ৯৯৯ এ কল দেন। খবর পেয়ে গ্রেনেডটি রাত ১০টার দিকে উদ্ধার করা হয়। গ্রেনেডটি অনেকদিনের পুরনো। এটি জং পড়া। এর কোন কার্যক্ষমতা নেই।

বিষয়:‌গ্রে‌নেড গ্রেনেড উদ্ধার টাঙ্গাইল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…