প্যারিসে পদকজয়ী সাঁতারু করোনা পজিটিভ

প্যারিসে পদকজয়ী সাঁতারু স্বর্ণপদক নিয়ে উল্লসিত হয়ে ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
প্যারিস অলিম্পিকে তৃতীয় দিনে এক সাঁতারুর করোনার খবর এসেছে। তিনি গ্রেট ব্রিটেন দলের অ্যাডাম পিটি। যদিও তার নিজ ইভেন্টে অংশগ্রহণের কথা রয়েছে।
সাঁতারু দলটি বিবৃতিতে বলেছে, ‘অসুস্থতার যেকোনো ক্ষেত্রের মতো, পরিস্থিতি যথাযথভাবে পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। দলের অন্য সদস্যদের সুস্থ রাখার জন্য সবধরনের স্বাভাবিক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আমরা আশা করছি সে খুব দ্রুতই আমাদের রিলে ইভেন্টে ফিরে আসতে পারবে।’
ব্রিটেনের দেয়া বিবৃতির তথ্যে, পিটি রোববার থেকে অসুস্থবোধ করছিলেন।
প্যারিস অলিম্পিকের ব্রেস্টস্ট্রোক সাঁতারে রৌপ্যপদক জিতেছেন। এর আগে ইভেন্টটিতে টানা দুটি স্বর্ণ জিতেছেন অ্যাডাম পিটি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






