চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার কবরের পাশে শায়িত হবেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর শত্রু খেলছেন দাবা. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবাড়ু পরিবারে জন্ম নেয়া গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তার বাবা পয়গাম উদ্দিন আহমেদকে অনুসরণ করে দাবায় এসেছিলেন। সেই বাবার কবরের পাশেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্রকে দাফন করা হবে।

শনিবার বেলা সাড়ে ১১টায় পর দাবা ফেডারেশন প্রাঙ্গণে জিয়াউরের প্রথম জানাজা সম্পন্ন হয়।  দাবা ফেডারেশন থেকে মরদেহ মোহাম্মদপুরের তাজমহল রোডে তার নিজ এলাকায় নেয়া হবে। বাদ যোহর সেখানকার স্থানীয় এক মসজিদে হবে জানাজা। এরপর তাজমহল রোডের কাছে বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হবে জিয়াউর।

শুক্রবার জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডের খেলা চলছিল। গ্র্যান্ডমাস্টার জিয়াউর মুখোমুখি হয়েছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের। ৩টায় শুরু হওয়া ম্যাচে প্রায় তিনঘণ্টা খেলেছিলেন জিয়াউর। বিকেল ৫টা ৫২ মিনিটে লুটিয়ে পড়েন।

প্রতিপক্ষসহ অনেকে এগিয়ে আসেন। দ্রুতই শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। দাবা ফেডারেশন থেকে ৯ মিনিটের মধ্যে তাকে হাসপাতালে পৌঁছালেও আর ফেরানো যায়নি। বয়স হয়েছিল ৪৯ বছর।

জাতীয় দাবায় এবারও সন্তান তাহসীন তাজওয়ারকে নিয়ে অংশ নিয়েছিলেন জিয়া। উৎসাহ যোগাতে বরাবরের মতো এদিনও ফেডারেশনে এসেছিলেন স্ত্রী লাবন্য। প্রিয় দুই মানুষের সামনেই চলে যান। দেশ হারায় প্রথম কোন গ্র্যান্ডমাস্টারকে।

জিয়াউরের মৃত্যুতে শোক নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্র্যান্ডমাস্টারের মৃত্যুতে শোক জানিয়েছেন। শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), এবং অনান্য ফেডারেশনগুলো। শোক জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

ট্যাগ: গ্র্যান্ডমাস্টারজানাজাজিয়াউরদাফনদাবাদাবা ফেডারেশনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাছের ঘেরের ওপর পোল্ট্রি খামার, ঝুঁকিতে জনস্বাস্থ্য

পরবর্তী

সুদ-ঘুষের বিরুদ্ধে কথা বলায় চাকরি হারালেন ইমাম

পরবর্তী
নির্মাণাধীন ভবনের সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদ-ঘুষের বিরুদ্ধে কথা বলায় চাকরি হারালেন ইমাম

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাগারে ফাঁসির আসামীর সেলে যা দেখেছেন দুই বিচারপতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে উদ্ধার অভিযানে ২ হাজার সেনা মোতায়েন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগস্ট ২৭, ২০২৬

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT