চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ২১, জুলাই ২০২৬
অন্যান্য খেলা, ক্রিকেট, ফুটবল, স্পোর্টস
A A

দেশজুড়ে উদীয়মান ও প্রতিভাবান খুদে ক্রীড়াবিদদের অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে শুরু হওয়া মেগা আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে এক উৎসবমুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতীয় পর্বের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। 

প্রথম আসর ৮টি ইভেন্ট (ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট) দিয়ে শুরু হয়েছিল। নতুন করে দুটি ইভেন্ট ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হয়ে এখন মোট ইভেন্ট সংখ্যা দাঁড়াচ্ছে ১০টিতে।

জাতীয় পর্যায়ের খেলাগুলো রাজধানীর ৬টি নির্দিষ্ট ভেন্যুতে আয়োজিত হচ্ছে। এগুলো হলো- মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং দাবা ফেডারেশন কার্যালয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে গত ২ মে সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছিল। উপজেলা, জেলা ও বিভাগীয় ধাপ সফলভাবে শেষ করে আজ আমরা জাতীয় পর্যায়ে পৌঁছেছি।’

আগামী ২৭ জুলাই বিকেল ৪টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ এর সমাপনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী অ্যাথলেট ও দলগুলোর হাতে ট্রফি, মেডেল ও জাতীয় পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খান এবং সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাথলেটিক্সআমিনুলকাবাডিক্রিকেটদাবানতুন কুঁড়ি স্পোর্টসফুটবলব্যাডমিন্টনমার্শাল আর্টলিড স্পোর্টসসাঁতার
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশ: বস্ত্রশিল্পের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় এআই এজেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা করেছে হাগিংফেসে

জুলাই ২২, ২০২৬

কষ্টটা অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে: মেসি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে ডিআরইউ’র শোক

জুলাই ২২, ২০২৬

আয়ু বাড়লেও কমছে সুস্থ জীবনযাপনের সময়: গবেষণা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT