আদালতকে ব্যবহার করে সরকার আন্দোলন থামিয়ে দিতে চায়: বিএনপি
বিএনপি নেতাদের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিচ্ছেন, অন্য নেতারা পাশে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বিএনপি নেতারা বলেছেন, সরকার আদালতকে ব্যবহার করে ফরমায়েশী রায় দিয়ে আন্দোলন থামিয়ে দিতে চায়। রাজপথে দুর্বার প্রতিরোধ গড়ে এই সরকারের পতন ঘটানো হবে। রাজধানীর নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশে নেতারা আরো বলেন, নির্বাচন নিয়ে বিদেশীরা কী বললো তা নিয়ে মাথা ঘামায় না বিএনপি। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন বিএনপি মহাসচিব।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






