চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার, কত খরচ হচ্ছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
ছবি-  এআই স্ক্যাচ। চ্যানেল আই অনলাইন

ছবি- এআই স্ক্যাচ। চ্যানেল আই অনলাইন

টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারগুলোর কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কিনছে সরকার। এতে ব্যয় হবে মোট ১৮০ কোটি ৮৫ লাখ টাকা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয় স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাব তোলে। দরপত্র আহ্বানের পর চারটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। আর্থিক ও কারিগরি দিক থেকে সব প্রস্তাবই গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।

সব প্রক্রিয়া শেষে টেন্ডার মূল্যায়ন কমিটির (টিইসি) সুপারিশে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেডের কাছ থেকে ২ লিটার পেট বোতলে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি লিটার ১৮০ টাকা ৮৫ পয়সা দরে এই তেল কিনতে মোট ব্যয় ধরা হয়েছে ১৮০ কোটি ৮৫ লাখ টাকা।

সূত্র জানায়, চলতি ২০২৫–২৬ অর্থবছরে সরকার ভোজ্যতেল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২৩ কোটি লিটার। এর মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৫৫ লাখ লিটারের ক্রয়চুক্তি সম্পন্ন হয়েছে।

একই বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ১ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।

Reneta

জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরবের ওই প্রতিষ্ঠান থেকে মোট ছয় লাখ ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির চুক্তি রয়েছে। এর মধ্যে নিয়মিত সরবরাহের পাশাপাশি জরুরি ও আপদকালীন পরিস্থিতি এবং দেশীয় কারখানায় উৎপাদন ঘাটতি মোকাবিলায় অতিরিক্ত সার আমদানির ব্যবস্থাও রাখা হয়েছে। চুক্তি অনুযায়ী প্রতি মেট্রিক টন ৩৯০ ডলার দরে এবারে ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরিয়া সারটিসিবিবাণিজ্য মন্ত্রণালয়ভর্তুকি পণ্যভোজ্যতেলশিল্প মন্ত্রণালয়সয়াবিন তেলসরকারি ক্রয়সরকারি সিদ্ধান্তসৌদি আরবস্মার্ট ফ্যামিলি কার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT