চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড নিয়ে গোবিন্দর বিস্ফোরক অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৫
বিনোদন
A A
গোবিন্দের ছবি, বলিউডের জনপ্রিয় অভিনেতা, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ অনেক বছর ধরেই বড় পর্দা থেকে দূরে গোবিন্দ। তার সমসাময়িক অনেকেই ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন। তবে অভিনেতা নিজেকে সিনেমা জগৎ থেকে দূরে রেখেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে গোবিন্দ তার ক্যারিয়ারের পছন্দ-অপছন্দ, কাজ হাতছাড়া হওয়া এবং ইন্ডাস্ট্রি নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের বিষয়ে মুখ খুলেছেন।

অভিনেতা বলেন, তিনি একবার ১০০ কোটি টাকার একটি সিনেমা প্রত্যাখ্যান করেছিলেন। যদিও এই সিদ্ধান্তের জন্য ভীষণ অনুতপ্ত তিনি। তার দাবি, ইচ্ছাকৃত ভাবে অভিনেতার সুনাম নষ্ট করার চেষ্টা করা হয়েছে।

মুকেশ খান্নার ইউটিউব চ্যানেল ভীষ্ম ইন্টারন্যাশনাল-এ গোবিন্দ বলেন, ‘যখন লোকেরা বলতেন যে আমার কোন কাজ নেই, সেই সময়ও আমি ১০০ কোটি টাকার একটি ছবিতে অভিনয় প্রত্যাখ্যান করেছিলাম। পরে আমি আয়নার সামনে দাঁড়িয়ে সেই সিদ্ধান্তের জন্য নিজেকেই থাপ্পড় মেরেছিলাম। তারপর বলেছিলাম, ‘তুমি সত্যিই পাগল। এই টাকা তোমার ভবিষ্যতে কাজে লাগত। চরিত্রটির জন্য এখনও অনুশোচনা হয়।’

Banglabid

তবে তিনি তার সিদ্ধান্তে অনড় ছিলেন। অভিনেতা বলেন, ‘নিজের প্রতি সৎ থাকা এবং বিবেকের কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ।’ অভিনেতা তার ক্যারিয়ারের সেই কঠিন সময়ের কথাও শেয়ার করেছেন। এমনকী, তার অভিযোগ মানহানির চেষ্টা হয়েছিল একটা সময় তার বিরুদ্ধে।

গোবিন্দর কথায়, ‘আমি এমন একটা সময়ের মধ্য দিয়ে গিয়েছিলাম যেখানে আমাকে ইচ্ছাকৃত ভাবে টার্গেট করা হতো এবং ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়ার চেষ্টা হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমি জানতাম না তারা কতদূর কী করতে পারবেন, কিন্তু ষড়যন্ত্র শুরু হয়েছিল। আমার বাড়ির বাইরে বন্দুক নিয়ে লোকজন ঘুরে বেড়াত। সেই সময়টা আমাকে সম্পূর্ণ বদলে দিয়েছে।’

অভিনেতা তার আর্থিক সমস্যার কথাও তুলে ধরেন। তার দাবি, গত ১৪-১৫ বছরে ইন্ডাস্ট্রির নানা প্রতিশোধের সম্মুখীন হয়েছেন। প্রায় ১৬ কোটি টাকা হাতছাড়া হয়েছে অভিনেতার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোবিন্দগোবিন্দাবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT