রাজনীতি

সরকারের সময় শেষ হয়ে এসেছে: বিএনপি

বিএনপি

বিএনপি নেতারা বলেছেন, সরকারের সময় শেষ হয়ে এসেছে। তাদের বিদায় নিতে হবে। মানুষ আর তাদের চায় না। মানুষ ব্যালটের মাধ্যমে নিজের ভোট নিজে দিতে চায়। সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও সংসদে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ডেমরা-যাত্রাবাড়ি জোন আয়োজিত সমাবেশে নেতারা এসব কথা বলেন।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে ও লোড শেডিং মুক্ত করার দাবী জানান নেতারা।

এসময় জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি নেতারা।

বিষয়:গণতন্ত্র বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…