চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনে আহতদের পুনর্বাসন ও প্রতিষ্ঠিত করা দায়িত্ব সরকারের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে’ আহতদের দেখতে আজ সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি বলেন: বাচ্চাদের সুচিকিৎসা সরকারের প্রধান ম্যান্ডেট। এই বাচ্চাদের যদি নিরাপদ জীবন দিতে না পারি তাহলে আমরা অকৃজ্ঞ জাতি হবো।

এসময় উপস্থিত সাংবাদিকদের বলেন, এআন্দোলনে আহত- নিহতদের হাসপাতালের রেজিস্ট্রার থেকে তথ্য নিয়ে সবার ডাটাবেজ তৈরি করা হবে। আহতের পুনর্বাসনের জন্য যা যা করার সমাজকল্যাণ মন্ত্রণালয় তার নৈতিকতার যায়গা থেকে করবে। আহতদের পুনর্বাসিত করবে মন্ত্রণালয়।

আজ(সোমবার) সমাজকল্যাণ উপদেষ্টা ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে’ আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি এসব কথা বলেন।

তিনি এসময় আহতদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোজ খবর নেন। এসময় উপস্থিত চিকিৎসকদের বলেন সুচিকিৎসার জন্য যা যা করতে হবে সব করার অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি যত্ন,ভালোবাসা,সুচিকিৎসা ও সেবার মান এবং আন্তরিকায়র জন্য ধন্যবাদ জানান কর্তব্যরত চিকিৎসকদের। তিনি আরো বলেন আমরা নতুন করে ডাক্তারদের পেলাম নতুন করে চিকিৎসা সেবা দেখলাম। এই ডাক্তার ও সেবাই চায় নতুন বাংলাদেশ। উপদেষ্টা উপস্থিত মিডিয়ার প্রতিনিধিদের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের তথ্য দেয়ার অনুরোধ জানান। এর জন্য মন্ত্রণালয় একটি সেল খোলা কথাও জানান উপদেষ্টা।

পিছনের ঘটনা ঘটতে দেয়া যাবে না। জাতির শ্রেষ্ঠ তরুনদের নিয়ে এখনই ভবতে হবে। আমাদের ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ যেমন ভুলা যায় না তেমনি ২০২৪ এর নতুন বাংলাদেশের স্মৃতি বাংলাদেশ থেকে মুছে ফেলা যাবে না। আমরা নিহতদের ভুলতে দিবনা। যে বাচ্চারা নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছেন তাদেরকে নিরাপদ জীবন দিতে হবে,তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে হবে। এই বাচ্চারা সুস্থ্য না হলে,পুনর্বাসিত না হলে আমরা ভালো থাকবো না। সমাজকল্যাণ মন্ত্রণালয় যত প্রকল্প রয়েছে, যত পোগ্রাম রয়েছে এখন থেকে এই বীর বাচ্চাদের ফোকাস করে নেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: সফিকুর রহমান,ঢাকা মেডিকেলের উপ-পরিচালক ডা: মো: খালেকুজ্জামান,সহকারী পরিচালক ডা: আশ্রাফুল আলম,ডা: আব্দুর রহমান ও ডা: আ: সামাদ প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহত আন্দোলনকারীশারমিন মুরশিদসমাজকল্যাণ উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT