অর্থনীতি

নববর্ষে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিযুক্ত কর্মীদের জন্য সরকারের উপহার

বাংলাদেশ সরকারের লোগো, সবুজ ও লাল রঙে, মানচিত্রের আকারে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের অফিসিয়াল লোগো, সবুজ রঙের চক্রের মধ্যে লাল মানচিত্রের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নববর্ষের উপহার হিসেবে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিযুক্ত কর্মীদের জন্য বড় সুখবর দিল সরকার। আউটসোর্সিংয়ের আওতায় কর্মরতদের সেবার মান ও সুযোগ-সুবিধা বাড়াতে নতুন নীতিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) জারি করা সেবা গ্রহণ নীতিমালা-২০২৫ এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্মীদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নীতিমালায় কর্মীদের জন্য মাসিক সেবামূল্য বৃদ্ধির পাশাপাশি উৎসবকালীন বাড়তি সুবিধা যুক্ত করা হয়েছে। প্রতি বছর দুইটি উৎসব বোনাস ও বাংলা নববর্ষ উপলক্ষে মূল পারিশ্রমিকের ২০ শতাংশ হারে বৈশাখী প্রণোদনা দেওয়া হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন এই নীতিমালায় আউটসোর্স কর্মীদের জন্য পেনশন সুবিধাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিষয়:অর্থ মন্ত্রণালয় সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…