রাজনীতি

প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে সরকার: বিএনপি

বিএনপি নেতাদের নির্বাচনের প্রতিবাদে মহাসমাবেশে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতারা নির্বাচনের প্রহসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মহাসমাবেশে অংশগ্রহণ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দলীয় সরকারের অধীনে নির্বাচন বিএনপি কখনও মেনে নিবে না উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন, সরকার আরেকটি প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে, যা আমরা প্রত্যাখান করি। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নিন।

রোববার ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি।

মূলত এক মাসেরও বেশি সময় পর রাজপথে কোন কর্মসূচি পালন করলো দলটি। যদিও গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের পর অবরোধ আর হরতাল কর্মসূচি পালন করছে দলটি।

বিক্ষোভকারীরা রাস্তায় দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দলের মহাসচিবসহ গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবি ও দেশে মানবাধিকার নেই অভিযোগ করে তা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধনে মূলত গ্রেপ্তার হওয়া নেতাদের পরিবারের সদস্যদের সাথে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা অংশ নিয়েছেন।

বিষয়:আন্তর্জাতিক মানবাধিকার দিবস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বিএনপির মানববন্ধন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…