প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের সরকারি বই খোলাবাজারে বিক্রি ও মজুতকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বিশেষ অভিযানে রাজধানীর বাংলাবাজারের ইস্পাহানি গলির বইয়ের একটি গোডাউন থেকে দুই ট্রাকভর্তি বই জব্দ করা হয়েছে। চক্রটির সাথে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে ডিবি।







