চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা আনছে সরকার: ডিএসসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীতে যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার। এ নীতিমালায় নগরীর শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জীবিকা নির্বাহের বিষয়টিও বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ডিএসসিসি নগর ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এতে বাংলাদেশ রিকশা-ভ্যান ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান মালিক ফেডারেশন-এর নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় জানানো হয়, ২০২১ সালে ডিএসসিসির আওতায় প্রায় ২ লাখ ১২ হাজার প্যাডেলচালিত রিকশা ও ভ্যানকে লাইসেন্স দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে লাইসেন্সবিহীন ও অবৈধ ব্যাটারিচালিত রিকশার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় যানজট তীব্র হচ্ছে এবং নাগরিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ফেডারেশনের নেতারা বলেন, অবৈধ ব্যাটারিচালিত রিকশার কারণে প্যাডেলচালিত রিকশা প্রায় বিলুপ্তির পথে। অনেক চালক প্যাডেল রিকশা চালাতে অনাগ্রহী হওয়ায় লাইসেন্সধারী রিকশায় ব্যাটারি সংযোজনের প্রবণতা বাড়ছে। এ ধরনের রিকশাগুলোকে নতুন নীতিমালার আওতায় বৈধতা দেওয়ার দাবি জানান তারা।

Banglabid

সভায় প্রশাসক মো.আবদুস সালাম বলেন, রিকশা ঢাকার ঐতিহ্য হলেও অবৈধ ব্যাটারিচালিত রিকশা এখন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তিনি জানান, সরকার অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে কাজ করছে এবং এ লক্ষ্যে একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, নীতিমালায় নির্দিষ্ট ডিজাইন, গতি ও নিরাপত্তা মান বজায় রেখে নির্দিষ্ট সংখ্যক রিকশা চলাচলের সুযোগ দেওয়া হবে, যাতে সড়কে বিশৃঙ্খলা কমে। পাশাপাশি ঢাকা শহরের বাইরে থেকে অবৈধভাবে ব্যাটারিচালিত রিকশা নিয়ে ব্যবসা করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ ব্যাটারিচালিত রিকশাডিএসসিসিঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশননতুন নীতিমালা প্রণয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT