বাংলাদেশ

হজ নিয়ে সরকারের ব্যবসায়িক কোন উদ্দেশ্য নেই: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা হজ নিয়ে সরকারের উদ্দেশ্য নেই বলে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ম উপদেষ্টা হজ নিয়ে সরকারের কোন ব্যবসায়িক উদ্দেশ্য নেই বলে মন্তব্য করছেন, তিনি বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ব্যবস্থাপনায় সরকারের কোন ব্যবসায়িক উদ্দেশ্য নেই। সরকার হজ নিয়ে কোন ব্যবসা করে না, বরং সরকারি মাধ্যমে হজ প্যাকেজের অব্যয়িত অর্থ হাজীদের ফেরত দিয়ে থাকে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আশকোনায় ঢাকা হজ অফিসের সম্মেলন কক্ষে হজ ২০২৬ এ সরকারি মাধ্যমে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, হজের খরচ কমানোর বিষয়ে জনসাধারণের জোরালো দাবি আছে, কিন্তু ইচ্ছা করলেই সরকারের পক্ষে হজের খরচ কমানো সম্ভব নয়।

তিনি বলেন, ‘সৌদি আরব প্রান্তে সেদেশের সরকার নির্ধারিত খরচ আমরা কমাতে পারি না। আমরা শুধু বিমানভাড়া ও বাড়িভাড়া নিয়ে কিছুটা দর কষাকষি করতে পারি। বিমানভাড়া যৌক্তিকভাবে নিরূপণের লক্ষ্যে আমাদের তৎপর আছি।’

বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণের চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি সরকারি মাধ্যমে হজযাত্রী বাড়াতে আরও তৎপর হওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, সরকারি মাধ্যমে হজযাত্রী যত বৃদ্ধি পাবে, হজ ব্যবস্থাপনা তত সহজ ও নিরাপদ হবে। এ দেশ থেকে একটি উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রী যদি সরকারি মাধ্যমে হজে যায় তাহলে আমরা তাদেরকে উন্নত সেবা নিশ্চিত করতে পারবো।

বিষয়:ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন হজ ব্যবস্থাপনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…