বিনোদন

চলচ্চিত্রে সরকারি অনুদান: কাহিনি ও চিত্রনাট্য আহ্বান

অনুদান পাওয়া চলচ্চিত্র কমপক্ষে ২০টি সিনেমা হলে ‍মুক্তি দিতে হবে

চলচ্চিত্রের বিভিন্ন চরিত্র ও দৃশ্যের রঙিন চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি অনুদানে নির্মিত ‘১৯৭১ সেই সব দিন’ এর পোস্টার

প্রতি বছরের মতো এবারও চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য আহ্বান করেছে সরকার। ২০২৩ ও ২০২৪ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য (সর্বোচ্চ ১০টি) ও স্বল্পদৈর্ঘ্য (সর্বোচ্চ ১০টি) মিলিয়ে মোট ২০টি চলচ্চিত্রকে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। তবে বিশেষ ক্ষেত্রে সরকার অনুদান বৃদ্ধির সংখ্যা বাড়াতে কিংবা কমাতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য ও অভিনয়শিল্পীদের নামসহ পূর্ণাঙ্গ প্যাকেজ আগামি ৩০ সেপ্টেম্বর বিকেল চারটার মধ্যে তথ্য মন্ত্রণালয়ে জমা দেয়ার নির্দেশনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনুদানের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র দেশীয় নির্মাতা ও প্রযোজকেরা। বাংলাদেশের আবহমান সংস্কৃতিকে সমুন্নত রাখবে এবং একই সঙ্গে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ও মানবিক মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ গল্পের চলচ্চিত্রকে প্রাধান্য দেওয়া হবে। অগ্রাধিকার পাবে সাহিত্যনির্ভর গল্প ও চিত্রনাট্য। এ ক্ষেত্রে মূল লেখকের অনুমতি নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার ব্যক্তিরাই কাহিনি জমা দিতে পারবেন। একই সঙ্গে নির্মাণের সার্বিক পরিকল্পনা, শিল্পী ও কলাকুশলীদের তালিকাসহ পূর্ণাঙ্গ প্রস্তাবের ১২টি কপি জমা দিতে হবে। জমাকৃত ছবি থেকে বাছাই করে অনুদানের জন্য নির্বাচন করা হবে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে ২০টি চিত্রনাট্য।

অনুদান সম্পর্কে বিস্তারিত তথ্য:

সরকারি অনুদান সংক্রান্ত নীতিমালা ও নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:অনুদান চলচ্চিত্র পূর্ণদৈর্ঘ্য সরকারি অনুদান সিনেমা স্বল্পদৈর্ঘ্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…