চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্ষিক গুগল সার্চে সেরার তালিকায় যাদের নাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
তিনজন জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীর ছবি, বিভিন্ন শৈলী ও পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলছে ডিসেম্বর মাস। শেষ হতে চলেছে ২০২৩ সাল। আর বছরের এই শেষ সময়ই গুগল প্রকাশ করেছে ভারতের সেরা তারকাদের পাশাপাশি সেরা সিনেমা ও গানের  তালিকা। যে নাম গুলোকে গুগলে সবচেয়ে বেশি সার্চ করেছেন দর্শকরা।

হিট, সুপারহিট মিলিয়ে এ বছর বলিউডসহ দক্ষিণের সব ইন্ডাস্ট্রি ছিল একেবারেই চাঙ্গা। আর তাই বছরজুড়ে ভারতীয় সিনেমা ও তারকারাও ছিলেন আলোচনা ও অনুসন্ধানের শীর্ষে। ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত দর্শকরা কোন তারকাদের সবচেয়ে বেশি গুগল সার্চ করেছেন, সে অনুযায়ী এ তালিকা তৈরি করেছে গুগল।

বছরের সেরা ট্রেন্ডিং সার্চের বার্ষিক তালিকায় বছরের সেরা ১০টি সর্বাধিক অনুসন্ধান করা চলচ্চিত্রের মধ্যে তিনটি ভারতীয় চলচ্চিত্র রয়েছে, যেখানে রয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’ ও ‘পাঠান’। সেই সঙ্গে  বিশ্বব্যাপী সার্চের ক্ষেত্রে তিন নম্বর স্থানে রয়েছে ‘জওয়ান’ ছবিটি। অপরদিকে কিয়ারা আদভানি বছরের সবচেয়ে বেশি অনুসন্ধান করা অভিনয়শিল্পীদের মধ্যে একজন।

Banglabid

২০২৩ সালে ভারতীয় অভিনয় শিল্পীদের মধ্যে সার্চ তালিকায় শীর্ষে রয়েছেন কিয়ারা আদভানি। এছাড়াও বিশ্বব্যাপী ২০২৩ সালের সর্বাধিক অনুসন্ধান করা অভিনেতাদের মধ্যে কিয়ারা আদভানি নবম স্থানে রয়েছেন। এমনকি ভারতীয়দের মধ্যে এই অভিনেত্রীকে এ বছর সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে।

এছাড়াও এবছর অরিজিৎ সিংয়ের গাওয়া ‘কেশরিয়া’ গানটি গোটা বিশ্বে গুগল সার্চে খোঁজা সেরা গানের তালিকায় দুই নম্বরে রয়েছে। সেই সঙ্গে ভারতে গুগল সার্চে সবচেয়ে বেশী খোঁজা ওটিটি ফিল্ম শহীদ কাপুরের কমেডি থ্রিলার ‘ফারজি’, দুই নম্বরে মার্কিন সিরিজ ‘ওয়েডনেস ডে’।

এক নজরে গুগল সার্চে সেরার তালিকা 
ভারতে গুগল সবচেয়ে বেশী সার্চ হওয়া ব্যক্তিত্ব- কিয়ারা আদভানি
ভারতে গুগল সবচেয়ে বেশী সার্চ হওয়া তিন সিনেমা- জওয়ান, গদর ২, ওপেনহাইমার
সেরা তিন ওটিটি শো-  ফারজি (প্রাইম ভিডিও, ওয়েডনেস ডে (নেটফ্লিক্স),  অসুর (জিও সিনেমা)

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'জওয়ান'google searchjawankiarasrkকিয়ারা আদভানিগুগল সার্চগুগল সার্চে সেরা ২০২৩জওয়ানফারজিশহিদ কাপুরশাহরুখ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আগস্ট ১৫, ২০২৬

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT