বিনোদন

গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে অ্যাম্বারকে, এরপরেই জনি

দুই নারী আদালত কক্ষে, একজন শান্তভাবে দাঁড়িয়ে অন্যজন পেছনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত কক্ষে দুই নারী, একজন শান্তভাবে দাঁড়িয়ে অন্যজন পেছনে বসে, গম্ভীর পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গুগলে সবচেয়ে বেশি যেই তারকার নাম খোঁজ করা হয়েছে তিনি অ্যাম্বার হার্ড। এরপরেই আছে জনি ডেপ এর নাম। বছর জুড়ে এই দুই তারকা ছিলেন আলোচনায়।

হলিউড নিউজ ওয়েবসাইট সেলেবট্যাটলার-এ প্রকাশ করা হয়েছে এই তথ্য। সবচেয়ে বেশি সার্চ করা ১৫০ জন তারকার নাম প্রকাশ করা হয়েছে সেখানে। জানা গেছে ৫.৬ মিলিয়ন বার খোঁজ করা হয়েছে অ্যাম্বারের নাম। জনি ডেপকে খোঁজা হয়েছে ৫.৫ মিলিয়ন বার। তৃতীয় স্থানে আছে রানি দ্বিতীয় এলিজাবেথের নাম। ৪.৩ মিলিয়ন বার খোঁজা হয়েছে তাকে।

এই তালিকার চতুর্থ স্থানে আছে ফুটবলার টম ব্র্যাডির নাম। পঞ্চম স্থানে আছে কিম কার্দাশিয়ান ও ষঠ স্থানে পিট ডেভিডসনের নাম। সপ্তম স্থান পেয়েছেন ইলন মাস্ক।

জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের মানহানির মামলা এই বছরের শুরুর দিকে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছিল। অভিনেতা অবশেষে তার প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলায় জয়ী হন। জনসমক্ষে একে অপরকে আক্রমণ করে এই জুটি বছর জুড়েই ছিলেন শিরোনামে।

সূত্র: পিঙ্কভিলা

বিষয়:অ্যাম্বার হার্ড ইলন মাস্ক কিম কার্দাশিয়ান গুগল জনি ডেপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…