চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়: জামায়াত আমির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৫
- সেমি লিড, জনপদ, নীলফামারী, রাজনীতি
A A

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে দীর্ঘদিন ধরে ‘মব কালচার’ চললেও এতে তার দলের কেউ জড়িত নয়। ১৯৭২ সাল থেকেই দেশে এমন পরিস্থিতি চলছে এবং জামায়াত সবসময় এর বিরোধিতা করে এসেছে। মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রামে সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশে এখন ‘মব পরিস্থিতি’ বিরাজ করছে। এই অবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করতে হলে মৌলিক রাজনৈতিক সংস্কার প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, যারা এই ধরনের ঘটনায় জড়িত, তাদের নিজ দলের নেতাদের উচিত তাদের নিয়ন্ত্রণে আনা। এরপর রাষ্ট্রের দায়িত্ব হবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা।

দলীয় সূত্রে জানা গেছে, বিকাল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতের বিভাগীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। প্রায় ১৭ বছর পর রংপুরে জামায়াতের এ ধরনের বড় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

জনসভায় যোগ দিতে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে রিকশা, অটোরিকশা, ট্রাক ও কাভার্ডভ্যানে করে নেতাকর্মী ও সমর্থকরা আসছেন। অনুষ্ঠান ঘিরে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Reneta

জামায়াত নেতাদের দাবি, এই জনসভার মাধ্যমে ‘জুলাই গণঅভ্যুত্থানের’ চেতনা তুলে ধরে জনগণকে আন্দোলনের জন্য প্রস্তুত করা হবে। তারা বলছেন, গণমানুষের আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়তে একটি বৃহত্তর আন্দোলনের সূচনা করতে চায় দলটি।

স্থানীয় নেতারা এই জনসভাকে গুরুত্বপূর্ণ মনে করছেন, কারণ রংপুর বিভাগের ৩৩টি আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শক্ত অবস্থান গড়াই তাদের লক্ষ্য।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমির ডা. শফিকুর রহমাননির্বাচননীলফামারীবাংলাদেশ জামায়াতে ইসলামীমৌলিক সংস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের প্রতিনিধি দল

মে ৫, ২০২৬

কেন হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

মে ৫, ২০২৬

আবারও কমেছে স্বর্ণের দাম

মে ৫, ২০২৬

তৃণমূল দুর্গে বিজেপির আঘাত: যেসব কারণে বদলে গেল ভোটের ফল

মে ৫, ২০২৬

সতীর্থকে ‘শারীরিক লাঞ্ছনার’ অভিযোগে তদন্তের মুখে নেইমার

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT