বিনোদন

গোল্ডেন গ্লোবে ‘ওপেনহেইমার’ ও ‘সাকসেশন’র জয়জয়কার

গোল্ডেন গ্লোব ২০২৩ এ অভিনেতা ওপেনহেইমার ও সাকসেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোল্ডেন গ্লোব ২০২৩ এ দুই অভিনেতা উপস্থিত, তারা পুরস্কার গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্কারের পর বিশ্বের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র বিষয়ক অ্যাওয়ার্ড শো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। ৮ জানুয়ারি লস অ্যাঞ্জেলসের বেভারলি হিল্টনে বসেছিল গোল্ডেন গ্লোবের ৮১তম আসর। ‘বার্বি’কে হারিয়ে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ‘ওপেনহেইমার’।

সেরা সিনেমা ছাড়াও সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছে ছবিটি। ‘ওপেনহেইমার’-এর জন্য সেরা অরিজিনাল স্কোর-এর পুরস্কার জিতলেন লুডিং গ্রনসনস।

অন্যদিকে, গতবছর একই সময়ে মুক্তি পাওয়া ‘বার্বি’ নিয়েছে সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট-এর পুরস্কার।

‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমাতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন লিলি গ্ল্যাডস্টোন।

এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে টিভি ক্যাটাগরিতে রাজত্ব করেছে ‘সাকসেশন’-এর চতুর্থ ও চূড়ান্ত সিজন। সেরা টেলিভিশন ড্রামা সিরিজের পুরস্কার জিতেছে ‘সাকসেশন।’ এই সিরিজের জন্য টিভি ক্যাটাগরিতে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন রোমান রায় এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সারাহ স্নুক।

সূত্র: ইয়াহু

বিষয়:ওপেনহেইমার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…