চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনের ব্যবধানে আবারও কমেছে সোনার দাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
সোনার বার ও কয়েন হাতে ধরা একজন ব্যক্তির ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দেশের বাজারে তিন দিনের ব্যবধানে আবারও কমেছে সোনার দাম। এ দফায় ভরিতে কমেছে ১ হাজার ৩৬৪ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে প্রায় ২ লাখ ৭ হাজার টাকা। আগামীকাল বুধবার থেকে নতুন এই দর কার্যকর হবে।

মঙ্গলবার ১৮ অক্টোবর, রাতে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। এর আগে সর্বশেষ গত রোববার সোনার দাম কমেছিল। তখন ভরিপ্রতি দাম কমেছিল ৫ হাজার ৪৪৭ টাকা।

নতুন দাম অনুযায়ী, আগামীকাল বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ হাজার ৩৬৪ টাকা কমে হবে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা ১ হাজার ৩০৬ টাকা কমে ১ লাখ ৯৭ হাজার ৪৯৫ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনা ১ হাজার ১০৮ টাকা কমে দাঁড়াবে ১ লাখ ৬৯ হাজার ২৯১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯৫৭ টাকা কমে হবে ১ লাখ ৪০ হাজার ৭৬১ টাকা।

আজ মঙ্গলবার ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকায় বিক্রি হয়েছে।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৪ হাজার ২৪৬ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতিবাজুসসোনার দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT