যুক্তরাষ্ট্র ক্রিকেট কমিটিতে বাংলাদেশের সাবেক পেসার

যুক্তরাষ্ট্র ক্রিকেট কমিটিতে বাংলাদেশের সাবেক পেসাররা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট কার্যক্রম। বিশ্বের বিভিন্ন প্রান্তের ভালোমানের ক্রিকেটার দলে টানছে তারা। এবার বাংলাদেশের সাবেক পেসার ও নির্বাচক গোলাম নওশের প্রিন্সকে ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে ইউএসএ ক্রিকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম বলটি করেছিলেন গোলাম নওশের। ১৯৮৬—১৯৯০ এই সময়ে টাইগার জার্সিতে ৯টি ওয়ানডে খেলেছেন এ বাঁহাতি পেসার।
যুক্তরাষ্ট্রের টেক্সাতে থিতু হওয়ায় গোলাম নওশের খেলোয়াড়ি জীবন শেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন। আজকের সাকিব-তামিম-মুশফিকরা বিসিবির নির্বাচন প্রক্রিয়ায় আসে তার সময়েই। তরুণদের দলে এনে ২০০৭ বিশ্বকাপে সাফল্যও পায় বাংলাদেশ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






