চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যালিফোর্নিয়ায় দাবানল মোকাবেলায় ছাগল মোতায়েন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষ দাবানল ঠেকানোর এক অভিনব উপায় খুঁজে পেয়েছে। কর্তৃপক্ষ দাবানল রোধে রাজ্য জুড়ে ছাগল মোতায়েন করেছে। ছাগলের দলটি একদিনে প্রায় এক একর জমির শুকনো পাতা, ঘাস, গুল্ম, ঝোপঝাড় ও ছোট গাছ খেয়ে আগুন ছড়ানো ঠেকাতে সাহায্য করবে।

এনডিটিভি জানিয়েছে, এই প্রাণীগুলো ক্যালিফোর্নিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যা দাবানলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সহায়ক হবে। ছাগলগুলো ক্যালিফোর্নিয়ার আবহাওয়ার জন্য খুবই আদর্শ কারণ তারা গরম সহ্য করতে পারে।এই ছাগলগুলো ঘাসযুক্ত সমতল ভূমি থেকে খাড়া ঢাল পর্যন্ত যে কোনও জায়গাতেই চরতে পারে।

ছাগল পালনকারী এজেন্সির মাইকেল চোই বলেন, আমরা ফায়ার ডিপার্টমেন্ট, স্কুল এবং অন্যান্য ক্লায়েন্টদের কাছে ছাগল ইজারা দেই। আমাদের ৭০০টি ছাগল আছে। তারা অনেক বেশি ঘাস খেতে পারে যা ফায়ার ডিপার্টমেন্টের প্রয়োজন। ছাগলগুলো ঘাস এবং আগাছা পরিষ্কার করতে সক্ষম। আমি মনে করি লোকেদের পরিবেশগত প্রভাব সম্পর্কে আরও সচেতন হওয়ার সাথে সাথে আগাছা পরিষ্কার করতে এবং আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় পদ্ধতিগুলো ব্যবহার করা সম্পর্কে আরও সচেতন হওয়া উচিত।

যুক্তরাষ্ট্র খুবই দাবানল প্রবল একটি দেশ। প্রায়শই এখানে দাবানলের ঘটনা ঘটে। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্স পিএনএএস-এর প্রকাশিত গবেষণায় দেখা যায়, দাবানলের কারণে ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে বছরে গড়ে সাড়ে ১৩ হাজার বর্গকিলোমিটার এলাকা ধ্বংস হয়েছে যা ১৯৮৪ থেকে ২০০০ সালের চেয়ে দ্বিগুণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যালিফোর্নিয়াছাগলযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

জুন ১৮, ২০২৬

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

জুন ১৮, ২০২৬

হাইতি ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

জুন ১৮, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ‘গেট এনগেজড ২০২৬’

জুন ১৮, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘আই স্ট্রাইকার’

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT