চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ছবিতে দুই থালাপতি, অ্যাকশনে ভরপুর ‘গোট’ দেখে মুগ্ধ দর্শক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

ক্যারিয়ারের শুরু থেকেই বেছে বেছে কাজ করেন দক্ষিণী সিনেমার প্রভাবশালী তারকা থালাপতি বিজয়। প্রতিটি ছবিই বক্স অফিসে দারুণ ব্যবসা করে। মাঝখানে বিধান সভা নির্বাচন ও নানা কারণে অভিনয় থেকে দূরে থাকলেও আবার বড়পর্দায় ফিরলেন লিও-খ্যাত এই তারকা। আজ ৫ সেপ্টেম্বর মুক্তি পেল তার নতুন ছবি ‘দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম’।

ভোর থেকেই শুরু হয়েছে ছবির শো। অগ্রিম টিকেটের ব্যাপক চাহিদা থাকায় মর্নিং শো-গুলো ছিল হাউজফুল। সিনেমা হল থেকে বের হয়ে উচ্ছ্বসিত ভক্তরা জানিয়েছেন, সিনেমাটি অ্যাকশন ও বিনোদনে ভরপুর। থালাপতি বিজয়ও দুর্দান্ত।

সামাজিক মাধ্যমে ইতিবাচক রিভিউ শেয়ার করছেন ভক্তরা। এক ভক্ত ‘এক্স’-এ লিখেছেন, ‘ব্লক বাস্টার।’ আরেক ভক্ত লিখেছেন, ‘বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার হতে চলেছে।’

‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সায়েন্স ফিকশন অ্যাকশন ঘরানার সিনেমা। ছবিতে বিজয়কে দেখা গেছে দ্বৈত চরিত্রে। একটি ইলায়াথালাপতি এবং আরেকটি থালাপতি। একজন ভালো মানুষ, আরেকজন খারাপ। একজনের বয়স কম, আরেকজনের বেশি। ডাবল থালাপতি মানে ডাবল অ্যাকশন। নির্মাতার অসাধারণ নির্মাণের কারণে সিনেমার পর্দা থেকে চোখ সরানোর উপায় ছিল না দর্শকদের। ছবিতে পারিবারিক আবেগ, অ্যাকশন, হিউমার, ড্রামা, টুইস্ট সবই আছে। আছে দেশ বিদেশ ঘুরে বেরানোর গল্প।

ধারণা করা হচ্ছে, চলতি বছরের তামিল সিনেমার মধ্যে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় হিট। কেননা মুক্তির আগেই সিনেমাটি অগ্রিম টিকিট বিক্রি থেকে তুলে নিয়েছে ১৬ কোটি রুপি।

জানা গেছে, ‘দ্য গোট’ সিনেমার জন্য ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বিজয়। যা বাংলাদেশি মুদ্রায় ২৪৯ কোটি ৫৯ লাখ টাকার বেশি। ভারতের চেন্নাই, হায়দরাবাদ, পদুচেরি, থিরুবানন্তপুরাম ছাড়াও ছবিটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে।

Reneta

সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন প্রভু দেবা, মোহন, জয়রাম, যোগী বাবু, মীনাক্ষী চৌধুরী, লায়লা প্রমুখ। ৩০০-৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন কালাপাথি এস. আঘোরাম, কালাপাথি এস. গণেষ, কালাপাথি এস. সুরেশ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: থালাপতি বিজয়দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের কিছু এলাকায় মৃদু ভূমিকম্প

মে ৯, ২০২৬

বাংলাদেশকে থামানোর পর পাকিস্তানের দ্বিতীয় দিনটা রাঙালেন আজান

মে ৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহ মাদারীপুরের পথে

মে ৯, ২০২৬

জুলাই আন্দোলনের বিভিন্ন মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT