গাজার আবাসিক ভবন ও বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলায় আরো প্রায় ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৭শ’ জনে। গাজা থেকে ইসরাইলে ১০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হামাস। ইসরাইলের অব্যাহত বর্বরতার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক সংগঠন ফিলিস্তিনের সমর্থনে কর্মসূচি ঘোষণা করেছে।







