ফুটবল

মেয়েদের ফুটবল লিগ: উদ্বোধনী ম্যাচে জিতল বাংলাদেশ আর্মি

বাংলাদেশ মেয়েদের ফুটবল দল বিজয়ী উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ আর্মি দল জয়লাভ করেছে, খেলোয়াড়রা উল্লসিত ও উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সোয়া এক বছর পর মাঠে গড়াল মেয়েদের ফুটবল লিগ। উদ্বোধনী ম্যাচে আতাউর রহমান ভূঁইয়া ক্লাবকে একমাত্র গোলে হারিয়ে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ আর্মি।

তীব্র দাবদাহের ভেতর শনিবার বিকেল পৌনে ৪টায় শুরু হয় ম্যাচ। এর আগে লিগের উদ্বোধন করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

খেলার ৩৮ মিনিটে খেলার একমাত্র গোলটি করেন মোসাম্মৎ সুলতানা। আর্মির এ ফরোয়ার্ড প্রতিপক্ষের রক্ষণ ভেঙে একা বল নিয়ে ছুটে বল জালে জড়ান।

তীব্র দাবদাহ সত্ত্বেও আর্থিক সংকটের কারণে মেয়েদের ফুটবল লিগ ফ্লাডলাইটের আলোয় না হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাফুফে। যদিও শেষ পর্যন্ত অবশ্য পাল্টেছে সিদ্ধান্ত। ফ্লাডলাইটের আলোতেই হবে লিগের বাকি সব খেলা।

৯ দলের সিঙ্গেল লিগ পদ্ধতিতে ম্যাচ মোট ৩৬টি। সূচি অনুযায়ী, ১৯ দিন হবে ম্যাচ। তার মধ্যে ১৭ দিন দুটি করে ম্যাচ রাখা হয়। আগের সূচি অনুযায়ী, প্রথম ম্যাচ শুরুর সময় ছিল সকাল সাড়ে ৯টায়, দ্বিতীয়টি বিকেল পৌনে ৪টায়। সময় পরিবর্তনের ফলে দুটি করে যেসব দিন ম্যাচ মাঠে গড়াবে, তার প্রথমটি বিকেল ৫টায় ও দ্বিতীয়টি সন্ধ্যা সাড়ে ৭টায় হবে।

বিষয়:কাজী সালাউদ্দিন বাফুফে মেয়েদের ফুটবল লিগ সুলতানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…