চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেম প্রত্যাখ্যান করায় কিশোরীকে কুপিয়ে হত্যা

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১০:৫৬ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
Young man with curly hair and serious expression against plain background. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেম প্রত্যাখ্যান করায় দিনাজপুরের কাহারোলে নামাজরত অবস্থায় ছুরিকাঘাতে আহত কিশোরীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোরীর চাচা বায়োজিত সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Banglabid

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, গত বুধবার রাত ৮টার দিকে নিজ বাড়িতেই নামাজ পড়ছিল কাহারোল উপজেলার দ্বীপনগর গ্রামের জুয়েল রানার ১৫ বছর বয়সী মেয়ে। এ সময় তার বাড়ির প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে আরিফ হোসেন (১৮)। সে প্রবেশ করেই নামাজরত অবস্থায় কিশোরীকে কোমরে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় কিশোরী চিৎকার-চেঁচামেচি করলে আরিফ পালিয়ে যায়। পরে কিশোরীকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৩টার দিকে মৃত্যুবরণ করে ওই কিশোরী। এই ঘটনায় জড়িত তরুণ কারাগারে রয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে কিশোরীকে ছুরিকাঘাতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় বখাটে তরুণ কাহারোল উপজেলার ভাতগাঁ গ্রামের আবুল কালামের ছেলে আরিফ হোসেন (১৬) কে বুধবার দিবাগত রাতেই গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কিশোরীর পরিবারের পক্ষ থেকে যে মামলাটি দায়ের করা হয়েছে সেই মামলায় এখন হত্যার ধারা যুক্ত হবে।’

Reneta

নিহতের চাচা বায়োজিত সারোয়ার এই ঘটনায় জড়িত ওই বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই এই বখাটে তরুণ আমার ভাতিজিকে প্রেম নিবেদনের মাধ্যমে উত্যক্ত করত। গত দুদিন আগেও ওই বখাটে আমাদের বাড়িতে প্রবেশ করেছিল। পরে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে তাকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর সে সকলের অগোচরে বাড়িতে প্রবেশ করে আমার ভাতিজিকে কুপিয়েছে। এমন ঘটনা যাতে করে আর কারও পরিবারে না ঘটে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এই ঘটনায় আরও যদি কেউ জড়িত থাকে তাহলে তাকেও আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছুরিকাঘাতপ্রেম প্রত্যাখ্যান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সীমান্তের ভিতরে ঢুকে পাঁচ বাংলাদেশি কৃষককে মারধর করেছে বিএসএফ

পরবর্তী

বিকেলে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক

পরবর্তী
বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতারা ও কমিশনের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকেলে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক

এশিয়া ফার্মা এক্সপোতে দর্শনার্থী ও প্রদর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হলো তিনদিনের ১৬তম এশিয়া ফার্মা এক্সপো

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT