চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাডম্যান-গাভাস্কারের পাশে গিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার গিল ব্যাট হাতে, ক্রিকেট মাঠে মুখে হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

একের পর এক রেকর্ড গড়েই চলেছেন শুভমন গিল। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজটা ব্যক্তিগত পারফরম্যান্সে রাঙাচ্ছেন ২৫ বর্ষী তারকা। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজের চতুর্থ টেস্টে চতুর্থ সেঞ্চুরির দেখা পেলেন ভারত অধিনায়ক। তাতে অনন্য এক কীর্তিতে স্যার ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্কারের পাশে নাম লেখালেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে লিডস টেস্টে প্রথম ইনিংসে ১৪৭ রান করেন গিল। বার্মিংহামে প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ১৬১ রান। তৃতীয় টেস্টে সেঞ্চুরির দেখা না পেলেও চতুর্থ ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১০৩ রান করেছেন গিল।

অধিনায়ক হিসেবে একই টেস্ট সিরিজে ৪ সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার গিল। গিলের আগে এই কীর্তি ছিল ব্র্যাডম্যান ও গাভাস্কারের। ১৯৪৭-৪৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ৪টি সেঞ্চুরি করেন ইংলিশ কিংবদন্তি সাবেক। ১৯৭৮-৭৯ সালে দ্বিতীয় অধিনায়ক হিসেবে এই কীর্তিতে নাম লেখান ভারতের কিংবদন্তি সাবেক সুনীল গাভাস্কার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ ম্যাচের সিরিজে ৪টি সেঞ্চুরি করেন তিনি। এবার ৪ টেস্ট খেলেই তাদের পাশে নাম লেখালেন গিল। চলতি সিরিজে আরও এক ম্যাচ বাকি। শেষ টেস্টে সেঞ্চুরি করতে পারলে তাদের ছাড়িয়ে যাবেন ভারত অধিনায়ক।

Banglabid

ভারতের হয়ে একই টেস্ট সিরিজে ৪ সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার গিল। তার আগে গাভাস্কার দুবার ১৯৭১ এবং ১৯৭৮-৭৯, দুবারই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারটি করে সেঞ্চুরি করেন। সবশেষ ২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েন ভিরাট কোহলি। ১০ বছর পর তাদের পাশে নাম লেখালেন গিল।

ম্যানচেস্টারে ২২৮ বলে সেঞ্চুরি করেন গিল। ভারত অধিনায়কের সবচেয়ে বেশি বলে সেঞ্চুরি এটি। এর আগে চলতি সিরিজে এজবাস্টন টেস্টে ১৯৯ বলে সেঞ্চুরি ছিল সর্বোচ্চ।

ওল ট্র‌্যাফোর্ড টেস্টে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৮৯ ওভারে ৪ উইকেটে ২২৩ রানে ব্যাট করছে ভারত। শেষ দিনের দ্বিতীয় সেশনে নামার আগে ইংল্যান্ডের চেয়ে এখনও ৮৮ রানে পিছিয়ে সফরকারীরা। ওয়াশিংটন সুন্দর ২১ রানে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিচ্ছেন রানের খাতা না খোলা রবীন্দ্র জাদেজা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডগাভাস্কারগিলব্র্যাডম্যানভারতম্যানচেস্টার টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খাগড়াছড়িতে ব্যাপক গোলাগুলি

পরবর্তী

মারা গেছেন নায়ক জসীমের ছেলে ও ব্যান্ড শিল্পী রাতুল

পরবর্তী
নায়ক জসীমের ছেলে ও ব্যান্ড শিল্পী রাতুলের ছবি, সঙ্গীত পরিবেশনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন নায়ক জসীমের ছেলে ও ব্যান্ড শিল্পী রাতুল

বাংলাদেশের একনেক সভায় ১২ প্রকল্পের অনুমোদন প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

একনেকে ৮ হাজার ১৪৯ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT