চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিলের প্লাটিলেট নেমে গিয়েছিল ৭০ হাজারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাইরে ছিলেন শুভমন গিল। আফগানিস্তানের বিপক্ষেও দেখা যাবে না ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা ব্যাটারকে। জ্বর নিয়ে যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, এক লাখের নিচে নেমে গিয়েছিল তার রক্তের প্লাটিলেট। অবশ্য দ্রুতই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৪ বর্ষী তারকা।

বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ৯ অক্টোবর গিল দলের সঙ্গে দিল্লি যাননি। তবে তার অবস্থা ঠিক কী পর্যায়ে এখন সেটি জানায়নি বিসিসিআই। দিল্লিতে ১১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষেও খেলা হবে না গিলের, সেটি নিশ্চিত। চেন্নাইয়ে চিকিৎসক দলের তত্ত্বাবধানে আছেন এখন।

ভারতীয় সংবাদমাধ্যমে খবর, গিলের শারীরিক অবস্থার অবনতি হলে যখন হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল, দেখা যায় ডেঙ্গুর কারণে প্লাটিলেট সংখ্যা কমে ৭০ হাজারের কাছে চলে এসেছে। পরে অবস্থার উন্নতি হয়।

গিলের প্লাটিলেট সংখ্যা আশঙ্কাজনকভাবে কমায় বিমান ভ্রমণের ব্যাপারে নিরুৎসাহিত করেছেন চিকিৎসক দল। তাকে চেন্নাইয়ে রেখে দিল্লি রওনা হয় দল। আফগানিস্তান ম্যাচের পর পাকিস্তানের বিপক্ষে গিলকে দেখার অপেক্ষায় রোহিত-কোহলির টিম ইন্ডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডগিলপাকিস্তানভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT