ফুটবল

যুক্তরাষ্ট্রের ম্যাচে গ্যালারিতে তারার হাট, কে ছিলেন না মাঠে

ম্যাচ দেখছেন দুই তারকা, দর্শকদের মধ্যে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছিলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও বান্ধবী সঙ্গীতশিল্পী কেটি পেরি

জমে উঠেছে বিশ্বকাপ, হয়ে গেছে চার ম্যাচ। শনিবার সকালে ঘরের মাঠে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। আয়োজকদের ম্যাচ দেখতে এসেছিলেন এক ঝাঁক মহাতারকা, ছিলেন রাজনীতিবিদ, খেলোয়াড় এবং ধনকুবেররা। ম্যাচে যুক্তরাষ্ট্র পেয়েছে তাদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম কোন খেলোয়াড়, যিনি মহাযজ্ঞে করলেন জোড়া গোল।

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে হয়েছে বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্ব। ৩২ বছর পর ফের আয়োজক তারা। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক খেলেছে মার্কিনীরা। আর ম্যাচজুড়ে বড় পর্দায় ধরা পড়েছে গ্যালারিতে থাকা অভিনেতা, প্রযুক্তি ব্যবসায়ী, রাজনীতিবিদদের মুখ।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও
দর্শকদের সঙ্গে হাস্যোজ্জ্বল দুই তারকা, গ্যালারিতে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ
অভিনেতা টম ক্রুজের সঙ্গে ছিলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র
ম্যাচ উপভোগ করতে এসেছিলেন হলিউড মহাতারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও

উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের নারী ফুটবলার এলেক্স মরগান, অভিনেত্রী আনা টেইলর-জয় এবং প্যারিস হিল্টন। ছিলেন অভিনেতা রব লো এবং জেমি ফক্স। ইউটিউবার আইশো স্পিড এবং আমেরিকান ফুটবল তারকা ডারউইন জেমস জুনিয়রসহ অনেকে হাজির ছিলেন লস আঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে।

বিষয়:কেটি পেরি জাস্টিন ট্রুডো ডেভিড বেকহ্যাম ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো ব্র্যাড পিট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…