চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনফান্তিনোর বিরুদ্ধে কেন ফৌজদারি অভিযোগ দায়ের করছে উয়েফা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ২৮, আগস্ট ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে উয়েফার দ্বৈরথ থামছেই না। ফিফা সভাপতির বিরুদ্ধে সুইস আদালতে একটি ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনায় আর্থিক অব্যবস্থাপনার অভিযোগ এনে মামলা করা হচ্ছে। যদিও পরিকল্পনা থেকে সরে এসেছিলেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান।

ফিফা অন্য সব মহাদেশীয় ফেডারেশনের পরামর্শ ছাড়াই ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) অংশীদারত্বের প্রস্তাব করে। সেটার অভিযোগে ইনফান্তিনো অভিযুক্ত হয়েছেন। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছে। সেখানে জশুয়া কুশনারের প্রতিষ্ঠিত বিনিয়োগ তহবিল থ্রাইভ ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে সম্ভাব্য প্রমাণ সংগ্রহের পর উয়েফা ম্যানহাটনের একটি আদালতে সেই নথি দাখিল করেছে।

থ্রাইভ এবং কুশনার প্রধান বিনিয়োগকারী হিসেবে ফিফাকে ৪.২ বিলিয়ন ডলার পরিশোধ করে প্রতিষ্ঠানের ২০ শতাংশ মালিকানা কেনার পরিকল্পনা করেছিল। যা বিশ্বকাপসহ ফুটবল সংস্থাটির প্রতিটি টুর্নামেন্ট পরিচালনা করত। ইংলিশ এক গণমাধ্যমের হাতে ৬০ পৃষ্ঠার সেই নথি এসেছে। সেখানে উয়েফার অবস্থান এবং তথ্য চাওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। নথিটি ফ্লোরিডায় অবস্থিত ফিফার নর্থ আমেরিকা সদর দপ্তরে এবং নিউইয়র্কে থ্রাইভ ও জেপি মরগ্যানের কাছেও হস্তান্তর করা হয়েছিল।

বিতর্কিত এফএফই বিক্রি পরিকল্পনা সম্পর্কিত সমস্ত নথিপত্র ও যোগাযোগ সরবরাহ করার জন্য সকলকে নির্দেশ দেয়া হয়েছে। প্রমাণ পর্যালোচনার পর উয়েফা এখন সুইজারল্যান্ডে ফৌজদারি মামলা দায়ের করবে বলে জানিয়েছে।

উয়েফার আইনজীবীরা ৬০ পৃষ্ঠার নথিতে জানিয়েছেন, ‘উয়েফা এবং আইনজীবীরা সুইস ফৌজদারি আইনের ১৫৮ ধারা অনুযায়ী ফৌজদারি অব্যবস্থাপনার জন্য ইনফান্তিনো এবং সম্ভবত ফিফার অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে একটি সুইস ফৌজদারি মামলা করার কথা বিবেচনা করছে। ৪.২ বিলিয়ন ডলারের অঙ্কটি ইনফান্তিনো কর্তৃক নিজের স্বার্থে প্রচারিত একটি প্রতারণামূলক ও বাজার বহির্ভূত মূল্য হতে পারে।’

ফিফা ভবিষ্যতে কোন মালিকানা বিক্রির চেষ্টা করা হবে না, এমন আশ্বাস পাওয়ার পর উয়েফা চলতি সপ্তাহের শুরুতে ফিফা টুর্নামেন্ট বয়কট করার হুমকি থেকে সাময়িকভাবে সরে এসেছে। বৃহস্পতিবার বিবৃতিতে উয়েফা বলেছে, ‘উয়েফা আসন্ন মৌসুমে মেয়েদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ এবং মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপসহ ফিফা প্রতিযোগিতাগুলো থেকে ইউরোপীয় দলগুলোর নাম প্রত্যাহার সাময়িকভাবে স্থগিত করতে সম্মত হয়েছে। এ অবস্থান থেকে ক্রমাগত পর্যালোচনার অধীনে থাকবে উয়েফা। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে তা পরবর্তীতে পুনর্বিবেচনা করা হতে পারে।’

ট্যাগ: উয়েফাজিয়ান্নি ইনফান্তিনোফিফালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোটায় ভর্তি মুসলিম নারী শিক্ষার্থীদের টিউশন ফি দেবে তামিলনাড়ু

পরবর্তী

৬৪ জেলার আইনশৃঙ্খলা তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী প্রতিমন্ত্রী ও হুইপ

পরবর্তী

৬৪ জেলার আইনশৃঙ্খলা তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী প্রতিমন্ত্রী ও হুইপ

আকস্মিক বন্যায় নেপালের অবকাঠামোয় বড় ক্ষয়ক্ষতি

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT