ফুটবল

এবার জেরার্ডকে চায় সৌদির আল ইত্তেফাক

একজন ফুটবল কোচ উচ্ছ্বাস প্রকাশ করছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচের সময় একজন কোচ উচ্ছ্বাস প্রকাশ করছেন, দর্শকরা ব্যাকগ্রাউন্ডে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কদিন আগে ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি জিনেদিন জিদানকে সৌদি প্রো লিগে আনতে চেয়েছিল তাদের ফুটবল ফেডারেশন। এবার তালিকায় যোগ হয়েছে ইংলিশম্যান স্টিভেন জেরার্ডের নাম। খবর, লিভারপুলের সাবেক খেলোয়াড় জেরার্ডকে কোচ হিসেবে চায় সৌদি ক্লাব আল ইত্তেফাক।

ফ্রান্সের ক্রীড়া সাংবাদিক রোমেইন মলিনা জানাচ্ছেন, জেরার্ডের সাথে কথা বলেছে আল ইত্তেফাক। ৪৩ বর্ষী জেরার্ড প্রস্তাবে সাড়া দিয়েছেন এবং আলোচনা অব্যাহত আছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে খারাপ ফল করায় লিভারপুলের সাবেক অধিনায়ক জেরার্ডকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। এরপর থেকে ফ্রি-ই আছেন তিনি।

ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার সৌদি আরবে গেছেন এবং নাইট আদ দাহনায় চূড়ান্ত চুক্তির আগে সুযোগ-সুবিধার বিষয়গুলো দেখছেন। কোচ ডিন স্মিথকে লেস্টার সিটি বহিষ্কার করায় সেখানেও যাওয়ার সম্ভাবনা রয়েছে জেরার্ডের।

চুক্তি সম্পন্ন হলে জেরার্ড হবেন সৌদি প্রো লিগের প্রথম ভালো মানের ম্যানেজার। সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু হবে আগামী আগস্টে।

বিষয়:অ্যাস্টন ভিলা আল ইত্তেফাক ইংল্যান্ড জেরার্ড লিভারপুল লেস্টার সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…