চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ০১, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

প্রথমবার ৪৮ দলের বিশ্বকাপে নকআউট পর্ব শুরু হয়েছিল শেষ ৩২ দিয়ে। এ রাউন্ডে ইকুয়েডরের কাছে পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে জার্মানি। নির্ধারিত সময়ে ১-১ ড্র ম্যাচে অতিরিক্ত সময়ে একটি গোল করেছিল জার্মানি। যা রেফারি বাতিল করে দেন। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে, বাদ পড়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাতিল গোলটি নিয়ে পরে আলোচনার ঝড় ওঠে। অতিরিক্ত সময়ের সেই গোল বাতিলের ব্যাখ্যা দিয়েছে ফিফা।

নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ইকুয়েডরের জালে বল জড়িয়েছিলেন জার্মানির ডিফেন্ডার জনাথন তাহ। গোলটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সিদ্ধান্তে বাতিল হয়ে যায়। ইকুয়েডরের গোলকিপার অরল্যান্ডো গিলকে ফাউল করা ছিল গোল বাতিলের কারণ।

ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কলিনা জানিয়েছেন, ম্যাচ পরিচালকদের নির্দেশ দেয়া হয়েছে যেন তারা এমন ঘটনাগুলোর ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেন, যেখানে খেলোয়াড়রা বল খেলার কোন চেষ্টা না করেই প্রতিপক্ষকে বাধা দেয়ার চেষ্টা করেন। বিশেষ করে গোলরক্ষকদের ক্ষেত্রে।

Banglabid

কলিনা ব্যাখ্যায় বলেছেন, ‘যদিও নিজের অবস্থান ধরে রাখাটা নিজে কোন ফাউল নয়। তবে কোন আক্রমণভাগের খেলোয়াড় যখন বলের প্রতি আগ্রহী না হয়ে ইচ্ছাকৃতভাবে, এমনকি সামান্য হলেও প্রতিপক্ষের চলাচলে বাধা দেয়ার বা তাদের রক্ষণাত্মক কাজে বিঘ্ন ঘটানোর স্পষ্ট উদ্দেশ্যে নড়াচড়া করেন, তখন রেফারিদের (এবং প্রয়োজনে ভিএআরের) উচিত ঘটনাটি সতর্কতার সাথে বিশ্লেষণ করে পদক্ষেপ নেয়া।’

‘বিশেষ করে যখন এই কৌশলের লক্ষ্য থাকে প্রতিপক্ষের গোলরক্ষককে গোল রক্ষা করা থেকে বিরত রাখা, তখন বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কোচ ও খেলোয়াড়দের এ বিষয়ে আগেই জানানো হয়েছিল, তাই রেফারিরা যে এধরনের ফাউলের ​​জন্য শাস্তি দেবেন, তাতে অবাক হওয়ার কিছু নেই।’

কলিনা আরও বলেছেন, ‘এই পদক্ষেপগুলো অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে এবং সর্বসম্মতিক্রমে অত্যন্ত ইতিবাচক উদ্ভাবন হিসেবে বিবেচিত হয়েছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইকুয়েডরকলিনাজনাথন তাহজার্মানিফিফাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোভিএরআরলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

পরবর্তী

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

পরবর্তী
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

৭ জুলাই আইস্ক্রিনে আসছে 'ব্রাজেন্টিনা ক্লাব'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT