চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মান দুর্গে ইংলিশদের ড্র, হাঙ্গেরির বিপক্ষে ইতালির জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ পূর্বাহ্ণ ০৮, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ইংলিশ ফুটবল খেলোয়াড় গোলের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা নেশন্স লিগে এগিয়ে থেকেও শেষ সময়ের ভুলে জয় হাতছাড়া হয়েছে জার্মানির। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে জার্মানদের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইংলিশরা।

জার্মান দুর্গে জয় নিয়ে ফেরা সহজ হবে না, তা আগেই জানা ছিল ইংলিশদের। জার্মানদের আক্রমণ ঠেকাতে তাই এদিন রক্ষণে বাড়তি পাহারা বসিয়েছিল ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। তাতে সাফল্যও মিলেছে। বেশ কবার ইংলিশ দুর্গে হানা দিয়েও গোল করতে পারেনি জার্মানি।

পাল্টা আক্রমণে গিয়েছে ইংলিশরাও। তবে গোল পেতে যথেষ্ট ছিল না তা। গোলশূন্য শেষ হয় প্রথমার্ধের খেলা।

Banglabid

দ্বিতীয়ার্ধে আরও পরিণত হয় জার্মান আক্রমণ। সাফল্যও মেলে তাতে। ৫০ মিনিটে জোশুয়া কিমিচের বাড়ানো বলে জার্মানদের এগিয়ে নেন জোনাস হফম্যান। এর পর চলে আধিপত্য ধরে রাখার পালা। তবে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালায় সাউথগেটের দল।

সেই চাপ সামাল দিতে ভুল করে বসে হ্যান্স-ডিয়েটার ফ্লিক শিষ্যরা। ৮৮ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ইংল্যান্ড। সুযোগ কাজে লাগাতে ভুল করেনি হ্যারি কেন। দারুণ দক্ষতায় বল জালে পাঠিয়ে ম্যাচে ফিরে ইংলিশরা। বাকি সময় আর গোল না হলে ১-১ গোলের ড্রয়ে শেষ হয় ম্যাচ।

নেশন্স লিগের অপর ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ইতালি। প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যায় ইতালি। দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি। উল্টো এক গোল হজম করেছে বিশ্বকাপবাছাইয়ে বাদ পড়া দলটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিইংল্যান্ডজার্মানিনেশন্স লিগলিড স্পোর্টসসাউথগেটহাঙ্গেরিহ্যারি কেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সীতাকুণ্ডের ঘটনায় নরেন্দ্র মোদি’র শোক প্রকাশ

পরবর্তী

‘আগের চেয়ে ভালো’ নির্বাচন হবে বলে জাপানের আশা প্রকাশ

পরবর্তী
জাপানের রাষ্ট্রদূত হ. ই. ইটো নাওকি বাংলাদেশে প্রেস কনফারেন্সে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আগের চেয়ে ভালো’ নির্বাচন হবে বলে জাপানের আশা প্রকাশ

বাংলাদেশ সংসদ অধিবেশন কক্ষের ছবি, যেখানে সংসদ সদস্যরা বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেটে যুদ্ধের আঁচ থেকে বাঁচার কৌশল জানাবেন অর্থমন্ত্রী

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT