চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোর-কিশোরীদের মদ্যপানে কঠোর নিয়ম চান জার্মানরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

প্রায় দুই-তৃতীয়াংশ জার্মান নাগরিক মনে করেন ১৪ বছর বয়সীদের মদ্যপান নিষিদ্ধ করা উচিত। জার্মান স্বাস্থ্য বিমা প্রতিষ্ঠান কাউফ-ম্যানিশে ক্রাংকেন-কাসে কমিশনের ফোর্সা সংস্থা দ্বারা পরিচালিত এক জরিপে জার্মানির বিভিন্ন অঞ্চল থেকে ১৮ থেকে ৭০ বছর বয়সী ১,০০০ জন অংশ নেন। এই জরিপে অংশগ্রহণকারীদের মদ্যপান সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করা হয়।  

শুক্রবার (৪ জুলাই) ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

জরিপে জানা যায়, জার্মানদের অর্ধেকেরও বেশি চান যে, বিয়ার ও ওয়াইন কেনার ন্যূনতম বয়স ১৬ থেকে বাড়িয়ে ১৮ বছর করা হোক। জার্মানিতে মদ বিক্রি কেবল ১৮ বছর বয়সীদের জন্য অনুমোদিত।। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের ৩৫ শতাংশ এসব কিশোর কিশোরীদের মদ্য ক্রয় এবং পানে সম্পূর্ণ  নিষেধাজ্ঞা চান এবং আরও এক-তৃতীয়াংশ ব্যক্তি কিছুটা বেশি নিয়ন্ত্রণ চেয়েছেন।

Banglabid

তবে বর্তমানে, জার্মানিতে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা আইনি অভিভাবকের সাথে থাকলে মদ কিনতে ও পান করতে পারে।  জার্মানিতে বার, পাব ও রেস্তোরাঁ সামাজিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয় এবং সেখানে প্রায়ই মদ্যপান করা হয়।

এদিকে জার্মানির ডাক্তারদের সংগঠন বহুদিন ধরেই দেশে অ্যালকোহল সেবন কমাতে স্বাস্থ্যনীতি প্রণয়নের দাবি জানিয়ে আসছে। জার্মান পুষ্টি সমিতি জানিয়েছে, পরিমিত মাত্রায় হলেও অ্যালকোহল পান স্বাস্থ্যসম্মত নয়। বিশেষ করে কিশোর-কিশোরীদের জন্য, যাদের শরীর এখনো বেড়ে উঠছে, তাদের জন্য স্বাস্থ ঝুঁকিটা আরও বেশি।

অল্প বয়সী কিশোর কিশোরীদের মদ্যপানে নিরুৎসাহ দেওয়ার  ব্যাপারে জার্মান রাজনীতিবিদরাও এখন মাঠে সরব। পূর্ব জার্মানির থুরিংগিয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কাথারিনা শ্যেঙ্ক সম্প্রতি এক বৈঠকে বলেন, অ্যালকোহল বিশ্বব্যাপী ব্যাপকভাবে ব্যবহৃত হয় মাদক হিসেবে, এটি শিশু ও কিশোরদের জন্য একটি বড় সমস্যা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঠোর নিয়মকিশোরকিশোরীজার্মানমদ্যপান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ২০৪

পরবর্তী

জাম্বিয়ায় হাতির আক্রমণে গেল দুই পর্যটকের প্রাণ

পরবর্তী
জাম্বিয়ায় হাতির আক্রমণে দুই পর্যটকের প্রাণহানি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাম্বিয়ায় হাতির আক্রমণে গেল দুই পর্যটকের প্রাণ

নাহিদ, বাংলাদেশের রাজনীতিবিদ, সাক্ষাৎকারে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ আগস্ট দেশের মানুষের মুক্তির ইশতেহার ঘোষণা করবে এনসিপি: নাহিদ ইসলাম

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT