চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে ধূমপান ও মদ্যপানের নেশা ছেড়েছিলেন অমিতাভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

‘প্রোজেক্ট কে’র শুটিং সেটে আহত হয়ে দিনের পর দিন বাড়িতেই কাটছে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের। পাঁজরের ব্যথায় এখনও কাবু এই অভিনেতা। তবুও অবসরে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে ভুলেন না তিনি।

তার ব্লগের মাধ্যমে নানান প্রসঙ্গে মন্তব্য করে চলেছেন। কখনও বিষয় হয়ে উঠছে তার শারীরিক অসুস্থতা, আবার কখনও তার লেখার বিষয় হয়ে দাঁড়াচ্ছে অতীতের কোন ঘটনা। সব মিলিয়ে অমিতাভ বচ্চন এখন মাঝে মধ্যেই যে কলম ধরছেন তা নিয়ে বেশ উৎসাহী ভক্তরা। এবার তার আলোচনার প্রসঙ্গ ধূমপান।

অমিতাভ বচ্চনও একটা সময় ব্যাপকহারে ধূমপান করতেন। পাশাপাশি মদ্যপানেও ছিলেন খানিক আসক্ত। তবে একটা সময় গিয়ে অমিতাভ বচ্চন বুঝতে পেরেছিলেন তিনি এইভাবে বেশিদিন সুস্থ থাকতে পারবেন না। তারপরই একটা বয়স পেরিয়ে অমিতাভ সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি নিজেকে সরিয়ে নেবেন এই নেশা থেকে। এরপর ৪১ বছর পেড়িয়ে গেছে ধূমপানে আর আসক্ত হননি তিনি।

মদ্যপান শুরু প্রসঙ্গেও অমিতাভ বচ্চন জানান, কলকাতায় কর্মরত অবস্থায় মদ্যপান শুরু করেছিলেন অমিতাভ বচ্চন। এরপর সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। সকলের মতো তিনিও পরিস্থিতির সঙ্গে বয়ে গিয়েছিলেন একটা সময়। তবে নিজেকে সুস্থ রাখতে সেটি থেকেও সরে এসেছেন এই অভিনেতা।

প্রভাস ও দীপিকা অভিনীত ছবি ‘প্রোজেক্ট কে’। ছবির বিশেষ একটি চরিত্রে আছেন অমিতাভ বচ্চনও। এই ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গিয়েছে অমিতাভের। গত ৬ মার্চ এই দুর্ঘটনা ঘটে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমিতাভঅমিতাভ বচ্চনধূমপানমদ্যপানসিনেমাহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT