চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইয়ে গাজী মাজহারুল আনোয়ারের গানের নেপথ্যের গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ার তার জীবদ্দশায় লেখা হাজারও গানের নেপথ্যের গল্প নিয়ে “অল্প কথার গল্প গান” নামে ধারাবাহিক বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছিলেন। 

সেই ধারাবাহিকতায় মঙ্গলবার রাজধানীর শিল্পকলায় ভাষা চিত্র প্রকাশনীর বিখ্যাত সব গান সৃষ্টির নেপথ্যের গল্প ‘অল্প কথার গল্প গান ৪’ এবং তার সহধর্মিনী প্রযোজক ও উপস্থাপিকা জোহরা গাজী রচিত জার্নিম্যান বুকস প্রকাশনের “আগুনের সাথে বসবাস” এই দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত হয়।

সেখানে জানানো হয়, ‘অল্প কথার গল্প গান’ ধারাবাহিক প্রকাশনা। এ বছর প্রকাশিত হলো বইটির চতুর্থ খণ্ড। পূর্বের তিন খণ্ডের মতো এতেও আছে কিংবদন্তী এই গীতিকারের রচিত বিভিন্ন গানের কথা। একই সঙ্গে আছে কালজয়ী ও আলোচিত বিভিন্ন গান রচনার প্রেক্ষাপট ও গান রচনার গল্প।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, শেখ সাদি খান, অভিনেতা এবং সংসদ সদস্য ফেরদৌস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লতিফা চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, গাজী মাজহারুল আনোয়ারের ভাই ইমরুল আনোয়ার লিটন, গান বাংলার কর্ণধার তাপস, সত্য সাহার সহধর্মিনী রমলা সাহা, সংগীত শিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, শুভ্র দেব, মনির খান, আলম আরা মিনু, কোনাল, আঁখি আলমগীর, মুহিন, পুতুল, মোমিন বিশ্বাস, শফিক তুহিন, সংগীত পরিচালক ইমন সাহা, শওকত আলী ইমন, অভিনেতা শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন গাজী মাজহারুল আনোয়ার এর কন্যা জনপ্রিয় সংগীত শিল্পী দিঠি আনোয়ার এবং পুত্র সরফরাজ আনোয়ার উপল। আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের পর বই দুটির মোড়ক উন্মোচন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজী মাজহারুল আনোয়ারবাংলাদেশ শিল্পকলা একাডেমি
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

জুলাই ১৪, ২০২৬

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT