চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজা যুদ্ধের ছায়া পড়ছে কান চলচ্চিত্র উৎসবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ১২, মে ২০২৫
বিনোদন
A A
একজন নারী ও একজন পুরুষ ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল আন্তর্জাতিক গণমাধ্যমকে গাজায় প্রবেশের অনুমতি না দিলেও ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান যুদ্ধ এ বছর কান চলচ্চিত্র উৎসবে গুরুত্বপূর্ণভাবে উপস্থিত থাকবে! উৎসবে প্রদর্শিত হবে একটি প্রামাণ্যচিত্র, যার নাম ‘পুট ইউর সোল অন ইউর হ্যান্ড এন্ড ওয়াক’। এটি নির্মাণ করেছেন ইরানিয়ান নির্মাতা সেপিদে ফারসি।

প্রামাণ্যচিত্রটির প্রধান চরিত্রে আছেন গাজার ফটোসাংবাদিক ফাতিমা হাস্সুনা। যিনি সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।

প্রফেশনাল নারী ফটোগ্রাফার ক্যামেরা হাতে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ
ফটোসাংবাদিক ফাতিমা

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের সময় থেকে নির্মাতা ফাতিমার সাথে ভিডিও কলে নিয়মিত যোগাযোগ রাখেন। তার উপর ভিত্তি করেই এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন ফারসি।

এই প্রামাণ্যচিত্রটি কান চলচ্চিত্র উৎসবের এক সাইডবার বিভাগে নির্বাচিত হওয়ার খবর ফাতিমা ১৫ এপ্রিল জানতে পারেন। সঙ্গে সঙ্গে ফাতিমার ফ্রান্সে যাওয়ার প্রস্তুতি শুরু করেন তারা। ঠিক তার পরদিনই (১৬ এপ্রিল) একটি ইসরায়েলি বিমান হামলায় ফাতিমা এবং তার পরিবারের ১০ সদস্য নিহত হন। কেবলমাত্র তার মা বেঁচে যান।

শিশুদের সাথে একজন পুরুষ, একটি গাড়ির পাশে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
ফাতিমার তোলা ছবি

‘পুট ইউর সোল অন ইউর হ্যান্ড এন্ড ওয়াক’ নির্মাতা সেপিদে ফারসি হতাশা প্রকাশ করে বলেন, “আমি শেষ পর্যন্ত বিশ্বাস করেছিলাম—ফাতিমা বেঁচে থাকবে এবং সে কানে আসবে, যুদ্ধ থেমে যাবে। কিন্তু বাস্তবতা আমাদের ধরে ফেলেছে।”

ফাতিমা না থাকলেও কান উৎসবে এই চলচ্চিত্রটি দর্শকদের মনোযোগ আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে। গত বছরও এই গাজার উপর ইসরায়েলি আগ্রাসনের প্রভাব দেখা গিয়েছিল কানে— অভিনেত্রী কেট ব্ল্যাঞ্চেটের পোশাকে অনেকেই ফিলিস্তিনি পতাকার রঙের ইঙ্গিত দেখেছিলেন।

কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণকারী একজন নারী, হাসিমুখে, চশমা পরা, ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ
প্রমাণ্যচিত্রটির পোস্টার
Reneta

এ বছর উৎসবে আরও দুটি উল্লেখযোগ্য চলচ্চিত্র থাকছে। এরমধ্যে অন্যতম গাজার যমজ ভাই আরব ও তারজান নাসারের ‘ওয়ান্স আপন আ টাইম ইন গাজা’— ২০০৭ সালে গাজার এক ফালাফেল দোকানে দুই বন্ধুর মাদক ব্যবসার গল্প নিয়ে নির্মিত। যেটি ‘আঁ সার্তে রিগা’ বিভাগে প্রদর্শিত হবে।

অন্যদিকে, ইসরায়েলি পরিচালক নাদাভ লাপিদের চলচ্চিত্র ‘ইয়েস’ দেখানো হবে ‘ডিরেক্টরস ফোর্টনাইট’ বিভাগে। ছবিতে এক জ্যাজ সংগীতশিল্পীকে হামলার পরে নতুন জাতীয় সংগীতের সুর তৈরি করার দায়িত্ব দেওয়া হয়।

‘পুট ইউর সোল অন ইউর হ্যান্ড এন্ড ওয়াক’ নির্মাণ করেছেন সেপিদে ফারসি

জনপ্রিয় অভিনেত্রী টিল্ডা সুইনটন চলতি বছরের শুরুতে বার্লিন উৎসবে বক্তৃতা দেন, যেখানে তিনি “আন্তর্জাতিকভাবে সমর্থিত গণহত্যা” এবং “রিভিয়েরা উন্নয়নের পরিকল্পনা” নিয়ে তীব্র সমালোচনা করেন—যা অনেকেই ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের প্রতি ইঙ্গিত হিসেবে দেখেছেন। কানের মঞ্চেও যে এবার আরো তীব্রভাবে ইসরায়েলের আগ্রাসনের কথা আসবে, সেটা প্রায় অনুমেয় ই।

হামাসের ৭ অক্টোবর ২০২৩-এর হামলার জবাবে ইসরায়েল যে সামরিক অভিযান শুরু করে, তাতে এক বছরের মধ্যে গাজায় মৃতের সংখ্যা ৫২,৭৮৭-এ পৌঁছেছে। অধিকাংশই বেসামরিক নাগরিক বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেটিকে জাতিসংঘ নির্ভরযোগ্য বলে বিবেচনা করে। –ফ্রান্স২৪.কম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলকানকান চলচ্চিত্র উৎসবগাজাগাজার ফটোসাংবাদিকপুট ইউর সোল অন ইউর হ্যান্ড এন্ড ওয়াকফটোসাংবাদিকফিলিস্তিনফ্রান্সলিড বিনোদনসেপিদে ফারসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT