আন্তর্জাতিক

‘গাজার ধ্বংসস্তূপ পরিষ্কার করতে ১৪ বছর লাগবে’

গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কার করতে শ্রমিকরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কার করতে শ্রমিকরা কাজ করছে, ধ্বংসের পরের অবস্থা দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযানের ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অঞ্চলটি। এই বিপুল পরিমাণ ধ্বংসস্তূপ অপসারণ করতে ১৪ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।

এনডিটিভি জানিয়েছে, গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) জেনেভায় একটি সংবাদ সম্মেলনে জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের (ইউএনএমএএস) সিনিয়র কর্মকর্তা পেহর লোধাম্মার একথা বলেন।

পেহর লোধাম্মার বলেন, যুদ্ধের ফলে প্রায় ৩ কোটি ৭০ লাখ টন ধ্বংসাবশেষ এই ব্যাপক ঘনবসতিপূর্ণ অঞ্চলটিতে পড়ে আছে। গাজায় কী পরিমাণ অবিস্ফোরিত গোলাবারুদ আছে তা নির্ধারণ করা প্রায় অসম্ভব।

তিনি বলেন, সাধারণত স্থলবাহিনীর ছোড়া গোলাবারুদের অন্তত ১০ শতাংশ অবিস্ফোরিত ও বিকল থেকে যায়। গাজার পরিস্থিতি এসব অপসারণে দৈনিক ১০০ ট্রাক ব্যবহার করলেও ১৪ বছর সময় লাগতে পারে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ৭৭ হাজারের বেশি মানুষ।

বিষয়:ইসরায়েল গাজা জাতিসংঘ ফিলিস্তিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…