চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল নিয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে ভাবতে বারণ করলেন গাভাস্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলের একচেটিয়া প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে, গত কয়েকদিন ধরেই ক্রিকেটাঙ্গনে চলছে এমন সমালোচনা। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বেশকিছু কিংবদন্তি নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন এ ব্যাপারে। এবার তাদের বিরুদ্ধে চড়াও হলেন ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার।

আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতের টি-টুয়েন্টি লিগে দল কেনার পর থেকে ঝামেলার সূত্রপাত। অজিদের ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশ ও ইংল্যান্ডের দ্য হানড্রেডের সূচির সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে এ দুই টুর্নামেন্টের সূচি। আর অর্থের কারণে অনেক খেলোয়াড়ই নিজ দেশের লিগ ছেড়ে ওই দুই টুর্নামেন্টে খেলতে চাচ্ছে। তাই এই দুই দেশের সাবেকরা আইপিএল নিয়ে তীব্র সমালোচনায় মেতেছেন।

কড়া জবাব দিলেন সুনীল গ্যাভাস্কারও। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে আইপিএল নিয়ে ভাবতে নিষেধ করেছেন সাবেক এ ব্যাটার। আইপিএল বা ভারতের ক্রিকেট নিয়ে না ভেবে নিজেদের দেশের ক্রিকেট নিয়ে মনোযোগী হতেও তাদের পরামর্শ দিয়েছেন তিনি।

Banglabid

‘যেকোনো প্রকারে নিজেদের স্বার্থের দিকে নজর দাও। কিন্তু দয়া করে আমাদের কাজে নাক গলিও না এবং আমাদের কী করা উচিত, সেটা বলতে এসো না। আমরা আমাদের স্বার্থ দেখব আর এটা তোমরা যেভাবে বলবে, তার চেয়ে ভালোভাবেই করতে পারব।’

‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অন্য দলগুলোর ক্রিকেট সূচির জন্য প্রতিবন্ধক হয়ে ওঠাটা মজার এক বিষয়ই। যখনই দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ আর সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগের খবর আসতে শুরু করেছে, পুরোনো পরাশক্তিরা গলা জোরাল করতে শুরু করেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডগাভাস্কারদ্য হান্ড্রেডবিগ ব্যাশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মেয়েটাকে হত্যা করা হয়েছে, আমরা বিচারের জন্য ঘুরছি’—ফিমার মায়ের কান্না

আগস্ট ১১, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

আগস্ট ১১, ২০২৬

চ্যালেঞ্জ লিগে গোল করা ইব্রাহিম চোখ রাখছেন সাফের স্কোয়াডে

আগস্ট ১১, ২০২৬

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

আগস্ট ১১, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT