চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেরানীগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ আরও এক নারীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশ
A A
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আধুনিক ভবন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর অদূরে কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইলে একটি বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ আরও এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোছা. সোনিয়া আক্তার (২৫)। এই দুর্ঘটনায় দগ্ধ ৬ জনের মধ্যে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়ালো।

মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোনিয়ার শরীরের ৩০ শতাংশ দগ্ধ ছিল।

সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন।

Banglabid

পুলিশ ও সোনিয়ার পরিবারের লোকজন জানান, ৩০ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জের জিনজিরা মডেল মান্দাইল জাওলা পাড়ার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মোছাম্মৎ বেগম (৬০), তার মেয়ে সোনিয়া আক্তার (২৬) সোনিয়ার মেয়ে মরিয়ম ওরফে মারিয়ম আক্তার (৮), বেগমের নাতি শাহাদাত হোসেন (২০) ও ইয়াছিন (১২) এবং মোছাম্মৎ ইদুনী বেগম ওরফে পান্না বেগম (৫০)। ইয়াছিন ছাড়া সবার মৃত্যু হয়েছে।

এদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস, এম আইয়ুব হোসেন জানান, মোছা, সোনিয়া আক্তারের শরীরের ৩০ শতাংশ দগ্ধ ছিল। তিনি নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধাীন ছিলেন। এরআগে ৪ জনের মৃত্যু হয়। দগ্ধ আরও একজন চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

Reneta

হাসপাতাল সূত্রে জানা যায়, এ ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়ে গত ৩০ আগস্ট দগ্ধ ৮ বছরের শিশু মরিয়ম প্রথম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। এরপর শাহাদাতও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ৫২ শতাংশ দগ্ধ ছিল। ২ সেপ্টেম্বর মারা যান মোছাম্মৎ বেগম (৬০)। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল। গতকাল সোমবার মোছাম্মৎ ইদুলী বেগম পান্না (৫০) মারা যান। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। আজ মঙ্গলবার মারা যান সোনিয়া আক্তার।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাস লাইন বিস্ফোরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নানা বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

পরবর্তী

কোহলির মন্তব্য হজম করতে পারলেন না গাভাস্কার

পরবর্তী
ভারতীয় ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলির মন্তব্য হজম করতে পারলেন না গাভাস্কার

ব্রিটিশ প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিসের পদত্যাগ পত্রের পরে লিজ পাবেন নিয়োগপত্র

সর্বশেষ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: শামা ওবায়েদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT