চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৭

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ন ১৭, নভেম্বর ২০১৯
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A

চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইন বিস্ফোরণে একটি আবাসিক ভবনের দেয়াল ধসে পথচারীসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চট্টগ্রামের কোতোয়ালী থানার পাথরঘাটা ব্রিকস ফিল্ড এলাকায় রোববার সকাল সাড়ে আটটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দুটি ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন জানান: ধারণা করা হচ্ছে গ্যাস লাইন বিস্ফোরণের ফলে দুর্ঘটনা ঘটেছে। আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতের মধ্যে ৪ জন পুরুষ, দুইজন মহিলা ও এক শিশু রয়েছে।

বিস্ফোরণের কারণ জানতে এবং উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস ইতোমধ্যে কাজ শুরু করেছে। দেয়ালের নিচে আরো মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাসগ্যাস লাইনগ্যাস লাইন বিস্ফোরণচট্টগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কারের পরিকল্পনা প্রস্তুত করা সহজ, কিন্তু বাস্তবায়ন কঠিন: দেবপ্রিয় ভট্টাচার্য

এপ্রিল ১৯, ২০২৬

ইরানের সঙ্গে আবারও আলোচনায় বসতে পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দল

এপ্রিল ১৯, ২০২৬

দ্বিতীয় সারির দল? ছাপ পড়তে দেবেন না কিউইরা

এপ্রিল ১৯, ২০২৬

মোস্তাফিজের ফেরার বিষয়ে যা জানালেন শরিফুল

এপ্রিল ১৯, ২০২৬

রুবেলকে বিদায়ী সম্মাননা দিচ্ছে বিসিবি

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT