চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অটো থেকে তুলে নিয়ে গার্মেন্টকর্মীকে দলবদ্ধ ধর্ষণ

এস কে রাসেল এস কে রাসেল
৫:২৪ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৪
কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটো থেকে তুলে নিয়ে এক গার্মেন্টকর্মী নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হয়েছেন, পাকুন্দিয়া উপজেলার বীর পাকুন্দিয়া এলাকার আলী আকবরের ছেলে কাউসার আহম্মেদ (২৪), একই এলাকার খসরু মিয়ার ছেলে জুবায়েদ হাসান শুভ (১৮) ও চর পাকুন্দিয়া গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন রাজু (২৪)।

পুলিশ জানায়, গত শনিবার বিকালে গাজীপুরের এক নারী গার্মেন্টকর্মী (১৮) নিজ বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এসে পার্শ্ববর্তী তারাকান্দি বাজারে ঘুরতে যান। সঙ্গে ছিলেন তার বন্ধু সাব্বির হোসেন (১৮), সাব্বিরের মামা সম্পর্কিত অটোচালক হুমায়ুন কবির (২১) ও সাব্বিরের বন্ধু আশরাফ।

এ সময় স্থানীয় বখাটে যুবক কাউসার আহম্মেদ, জুবায়েদ হাসান শুভ, মেহেদী হাসান, হৃদয়, বাবু , তোফাজ্জল হোসেন রাজু ও ইয়াসিন অটোরিকশাটিকে তারাকান্দি ফাজিল মাদ্রাসার মাঠে নিয়ে যায়। সেখানে মুক্তিপণ বাবদ তারা ভিকটিমের বন্ধু সাব্বিরের কাছে ১০ হাজার টাকা দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে অটোরিকশাসহ সেই নারীকে আটকে রাখার হুমকি দেয়।

বখাটেরা অটোরিকশার চালক ও ভিকটিমের বন্ধু আশরাফকে মাদ্রাসার মাঠে রেখে ভয়ভীতি দেখিয়ে নারীকে মাদ্রাসার পাশে জনৈক রানা ভূঞার একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে যায়। সেখানে সেই নারীকে পালাক্রমে ধর্ষণ করতে থাকে। ঘটনার সময় মাদ্রাসার মাঠে থাকা সাব্বিরের বন্ধু আশরাফ মুক্তিপণের টাকা সংগ্রহের কথা বলে কৌশলে থানায় এসে পুলিশকে জানায়।

পাকুন্দিয়া থানার এসআই দ্বীন ইসলাম, এসআই নাজিম উদ্দিন, এএসআই রাকিব উজ্জামান খান তাৎক্ষনিক অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ সময় তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

Reneta

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আল আমিন জানান, ভুক্তভোগীর উপর শারীরিক নির্যাতন কর হয়েছে। পুলিশের অবস্থান আসামিরা পালিয়ে যায়। তবে কাউসার আহম্মেদ ও জুবায়েদ হাসান শুভকে পালানোর সময় ধরে ফেলেন এসআই (নি.) দীন মোহাম্মদের টিম। পরে পুলিশের অভিযানে তোফাজ্জল হোসেন রাজু নামে তাদের এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, ধর্ষণের ঘটনায় রোববার পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জগার্মেন্টকর্মীদলবদ্ধ ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬

ঢাকা উৎসবে তুলে ধরা হবে নগরীর ইতিহাস ও সংস্কৃতি, মিডিয়া পার্টনার চ্যানেল আই

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT