অর্থনীতি

বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

বৃষ্টির মধ্যে নারী ও পুরুষ সমর্থকরা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির মধ্যে নারীদের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল, অনেক মানুষ ছাতা ব্যবহার করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বকেয়া বেতনের দাবিতে সাভার নবীনগর চন্দ্রা সড়ক ও বাইপাইল আব্দুল্লাহপুর সড়ক দুদিন ধরে অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় ‘জেনারেশন নেক্সট’ নামে একটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করে। এখনও পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন।

শ্রমিকরা জানান, মালিকপক্ষ বেতন বকেয়া রেখে দুই মাস আগে কারখানা বন্ধ ঘোষণা করে। পরে কয়েক দফায় বেতন পরিশোধের জন্য সময় দেওয়া হলেও কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেননি। বিজিএমইএ এবং শ্রম মন্ত্রণালয়ে অভিযোগও করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করে শ্রমিকরা।

অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

বিষয়:বকেয়া বেতনের দাবি সড়ক অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…