সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, উত্তরায় যান চলাচল স্বাভাবিক

রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনরত পোশাক শ্রমিকরা। তাদের সড়ক ছেড়ে দেওয়ার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
মজুরি বৃদ্ধি, বন্ধ কারখানা চালু, শ্রমিক ছাটাই ও নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করছিলেন শ্রমিকেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
এ সময় লাঠিচার্জ, ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন বলে জানা যায়।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে, ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ, দক্ষিণখানের নীপা গার্মেন্টসসহ আশপাশের বন্ধ হয়ে যাওয়া চার থেকে পাঁচটি রপ্তানিমুখী পোশাক কারখানা চালু করা এবং শ্রমিক ছাটাই ও নির্যাতন বন্ধ করা।
এ ছাড়া জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টিও তাদের দাবির মধ্যে রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






