অর্থনীতি

বন্যার কারণে তুলা সংকটে দেশের পোশাক খাত

বন্যার পানিতে ডুবে গেছে গ্রাম ও শহরের ঘরবাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার পানিতে ডুবে গেছে গ্রাম ও শহরের ঘরবাড়ি, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছাত্র-জনতার গণআন্দোলনের সময় অনেক পোশাক কারখানা বন্ধ ছিল৷ তার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই বন্যার কারণে ঢাকা-চট্টগ্রামের মধ্যে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ফলে তুলার অভাবে পোশাক উৎপাদন ব্যাহত হচ্ছে৷

শুক্রবার (৩০ আগস্ট) ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, বন্যায় মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরে আসা তুলা ঢাকার কারখানাগুলোতে পাঠানো যায়নি৷ তাই পোশাক উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে৷

রাজনৈতিক পরিস্থিতি ও বন্যার কারণে পোশাক উৎপাদন ৫০ শতাংশ কমে গেছে বলে জানান বাংলাদেশের নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম৷

বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক জানান, কিছু কারখানায় উৎপাদন শুরু হয়েছে৷ তবে তিনি মনে করছেন, পুরো ক্ষতি পুষিয়ে উঠতে ‘অন্তত ছয় মাস লাগবে’৷ বাংলাদেশের ব্যবসায়ীরা ১০ থেকে ১৫ শতাংশ ব্যবসা হারাতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি৷

বিদেশি ক্রেতারা নতুন অর্ডার দেওয়া পিছিয়ে দিতে পারেন বলে মনে করছেন বিজিএমইএর পরিচালক শহীদুল্লাহ আজিম৷ তিনি বলেন, ‘অনিশ্চয়তা যতদিন থাকবে, আমরা যে রপ্তানির গতিটা তৈরি করেছিলাম সেটা ধরে রাখা তত চ্যালেঞ্জের হবে।

আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি চলতে থাকলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে৷ পানির স্তর নিচে নামতে থাকলেও গতি ধীর বলে জানিয়েছে তারা৷

রাজনৈতিক পরিস্থিতি ও বন্যার আগেও বাংলাদেশের পোশাক খাত জ্বালানি সংকটের মুখে ছিল বলে জানান বিকেএমইএর সহ-সভাপতি ফজলে শামীম এহসান৷

বিষয়:Dw story তুলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…