ফুটবল

৬ বছরের চুক্তিতে বার্সেলোনায় গার্সিয়া

বার্সেলোনায় গার্সিয়া, নতুন ফুটবল তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার ফুটবল মাঠে গার্সিয়া নতুন চুক্তি স্বাক্ষর করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বেশ কদিন ধরে আলোচনায় এস্পানিওল থেকে বার্সেলোনায় নাম লেখাচ্ছেন হুয়ান গার্সিয়া। আনুষ্ঠানিকভাবেই কাতালান ক্লাবটি জানাল গার্সিয়াকে দলে নেয়ার কথা। ৬ বছরের চুক্তিতে যোগ দিয়েছেন স্প্যানিশ গোলরক্ষক।

বুধবার গার্সিয়াকে দলে নেয়ার বিষয়টি জানায় বার্সেলোনা। রিলিজ ক্লজের ২ কোটি ৫০ লাখ ইউরো মিটিয়ে ২৪ বর্ষী তারকাকে নিয়েছে তারা। ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনায় থাকবেন গার্সিয়া। শুক্রবার আনুষ্ঠানিক চুক্তি সই করবেন। গার্সিয়া যোগ দেবেন বার্সার তিন তারকা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন, ভয়েচেক শেজনি এবং ইনাকি পেনার সঙ্গে।

কাতালুনিয়ায় জন্ম নেয়া গার্সিয়া ২০১৬ সালে এস্পানিওলের একাডেমিতে যোগ দেন। ২০২১ সালে প্রাথমিক দলে সুযোগ পান। ২০২৪-২৫ মৌসুমে এস্পানিওলকে লা লিগায় তুলতে বড় ভূমিকা রেখেছেন। মৌসুমে পুরো ৩৮ ম্যাচে গোলবারের নিচে দাঁড়িয়েছিলেন তিনি।

বিষয়:এস্পানিওল গার্সিয়া বার্সেলোনা লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…