বিনোদন

সালমানকে ‘ক্ষমা চাইতে হবে, নয়তো পরিণতি ভোগ করতে হবে’, দাবি গ্যাংস্টারের

সালমানের ছবি, বাংলাদেশের খবর, বিনোদন, রাজনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইজন পুরুষের ছবি, একজন হালকা বাদামী জ্যাকেট পরা, অন্যজন কালো টি-শার্ট ও জ্যাকেট পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্যাংস্টার লরেন্স দাবি করেছেন বিষ্ণোই সম্প্রদায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে সালমানকে। নাহলে পরিণতি ভাল হবে না বলে হুমকি দিয়েছেন তিনি।

এবিপি নিউজ-এর স্পেশাল শো ‘অপারেশন দুরন্ত’-তে লরেন্স বিষ্ণোই একথা বলেছেন। কারাগারের ভেতর থেকে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে লরেন্স বলেছেন, ‘আমাদের সমাজে সালমানের প্রতি ক্ষোভ আছে। আমার সমাজকে তিনি অপমান করেছেন। তার বিরুদ্ধে মামলা হলেও তিনি ক্ষমা চাননি। যদি তিনি ক্ষমা না চান, তাহলে পরিণতি ভোগ করতে প্রস্তুত থাকতে হবে তাকে। আমি অন্য কারো উপর নির্ভর করব না।’

তিনি আরও বলেন, ‘ছোটবেলা থেকেই তার জন্য আমার মনে রাগ। তার অহংকার আমি আজ হোক বা কাল হোক ভেঙে দেব। তার উচিত আমাদের দেবতার মন্দিরে এসে ক্ষমা চাওয়া। আমাদের সমাজ যদি তাকে ক্ষমা করে, তাহলে আমি কিছু বলব না।

কয়েক বছর আগে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সালমান খানকে কালো হরিণ মামলায় জড়িত থাকার জন্য হত্যার হুমকি দিয়েছিলেন। কিছুদিন আগে সিধু মুসেওয়ালার মৃত্যুর পর আবারও হুমকি পেয়েছেন সালমান। বেনামে চিঠি দেয়া হয়েছিল যেখানে লেখা ছিল, ‘মুসেওয়ালার মতো তোমাকেও মেরে ফেলব’।

বিষয়:লরেন্স বিষ্ণোই সালমান খান সিধু মুসেওয়ালা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…