চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন ঘনিষ্ঠ গল্পে গানচিলের নাটক ‘সেলুলয়েড’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২৩
বিনোদন
A A
দুটি মানুষ বনজ পরিবেশে বসে গল্প করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও নাটক নির্মাণে ফিরছে স্বনামধন্য মিউজিক লেভেল গানচিল। সেই উদ্যোগের প্রথম প্রয়াস হচ্ছে ‘সেলুলয়েড’ নামে একটি নাটক নির্মাণ। তানিম রহমান অংশুর পরিচালনায় যেখানে অভিনয় করছেন শ্যামল মাওলা ও জাকিয়া বারী মম। ইতোমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

‘গানচিল’ অপারেশন্স প্রধান ও গীতিকার, সুরকার, শিল্পী লুৎফর হাসান বলেন, সুস্থধারার সাংস্কৃতিক প্লাটফর্ম হিসেবে গানচিল মিউজিক দীর্ঘদিন ধরে কাজ করছে। একই প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা। কোভিড ও নানান জটিলতায় বিরতির পর আবারও সরব হচ্ছে প্রতিষ্ঠানটি। একঝাঁক নাটকের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। জীবনের অব্যক্ত নানান কথা বেরিয়ে আসবে গানচিল নির্মিত প্রতিটি প্রডাকশনের গল্পে।

শ্যামল মাওলা বলেন, এই নাটকটিও জীবন ঘনিষ্ঠ গল্পের নাটক। কোনো নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে আটকে রাখতে চাই না। সব সময় দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি। বৈচিত্র্য আছে, এমন গল্পে কাজ করতে চাই। ঠিক তেমনই একটি গল্পের নাটক ‘সেলুলয়েড’ আশা করি নাটকটি ভালো লাগবে দর্শকদের।

Banglabid

মম বলেন, শ্যামলের সাথে এর আগে অনেক কাজ হয়েছে। গল্পটা চমৎকার। আমরা চেষ্টা করেছি পর্দায় নিজেদের চরিত্রটা সঠিকভাবে উপস্থাপন করতে। আর অংশু ভাইয়ের নির্মাণও আমার ভালো লাগে। সবমিলিয়ে আশা করছি ভালো লাগবে দর্শকের।

শ্যামল-মমর ‘সেলুলয়েড’ নাটকটি ৭ ডিসেম্বর সন্ধ্যায় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল এর ‘গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা’ ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানচিলজাকিয়া বারী মমলিড বিনোদনশ্যামল মাওলা
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের চুল নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ঝড়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT