বিনোদন

এক সিনেমায় তিন রাম চরণ!

তিন রাম চরণ চরিত্রের ছবি, এক সিনেমার দৃশ্য, বাংলাদেশি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

এক সিনেমায় তিন রাম চরণ চরিত্রের দৃশ্য, যেখানে অভিনেতারা বিভিন্ন ভঙ্গিতে অভিনয় করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রকাশ্যে এসেছে এস শংকর পরিচালিত দক্ষিণের সিনেমা ‘গেম চেঞ্জার’র টিজার। সিনেমায় রাম চরণকে দেখা যাবে তিনটি ভিন্ন রূপে। যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন দক্ষিণের তারকা ও বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সেই উপলক্ষ্যেই শনিবার লখনৌ শহরে আয়োজিত হয়েছিল টিজার লঞ্চের একটি অনুষ্ঠান।

শনিবার (৯ নভেম্বর) প্রকাশিত সিনেমার টিজার শুরু হয় রাম চরণকে দিয়ে। রাম চরণের চরিত্রটি খুবই শান্ত। কিন্তু যখন তিনি রেগে যান, তখন তিনি কাউকে ছাড়েন না। সিনেমাটিতে যে ভরপুর অ্যাকশন আছে, তা বোঝা যাচ্ছে টিজার দেখে।

তবে এই সিনেমার চমক অন্য জায়গায়! কেননা সিনেমায় রাম চরণকে দেখা যাবে তিনটি ভিন্ন রূপে। একটি কলেজ স্টুডেন্ট, অন্যটি মধ্য বয়স্ক এবং শেষ চরিত্রটি একজন রাজনৈতিক নেতার।

সিনেমার পরিচালক এস শংকর লক্ষ্ণৌ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। পরে এক্স হ্যান্ডলে সবার প্রতি ভালোবাসা জানিয়ে তিনি লিখেছেন, ‘আজ আমি সবাইকে মিস করব। চেন্নাইয়ে সম্পাদনার কাজের জন্য আমি পৌঁছাতে পারলাম না অনুষ্ঠানে। সঠিক সময় বড় পর্দায় সিনেমাটি আনার জন্য এখন পরিশ্রম করতে হবে আমাকে।’

সিনেমাটি পরিচালক এস শংকরের প্রথম তেলেগু সিনেমা। আগামী ১০ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমার সংগীত পরিচালনা করেছেন থামন এস।

রাম চরণের সঙ্গে কিয়ারার এটি দ্বিতীয় সিনেমা। এর আগে তারা জুটি হয়ে ২০১৯ সালে ‘বিনয়ী বিদেয় রামা’ সিনেমায় অভিনয় করেন। – দ্য ইকোনোমিক টাইমস

বিষয়:কিয়ারা আদভানি গেম চেঞ্জার দক্ষিনী সিনেমা রাম চরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…